চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কাজ শুরু করল তদন্ত কমিটি

আন্তর্জাতিক ডেস্ক: লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় কাজ শুরু করল তদন্ত কমিটি।

কমিটির সদস্যরা শনিবার সকালে অভিশপ্ত লঞ্চ পরিদর্শনে যান। কমিটির অন্যতম সদস্য তথা ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মহম্মদ নাজমুল আলম এ খবর দিতে গিয়ে বলেন, শনিবার সকাল সাড়ে নটার দিকে তাঁরা অভিশপ্ত লঞ্চ পরিদর্শন করেন। ইঞ্জিনরুম-সহ পুরো লঞ্চ ঘুরে দেখেন। কথা বলেন কয়েকজন প্রত্যক্ষদর্শীর সঙ্গেও । 

বাংলাদেশে সাম্প্রতিক অতীতে এত ভয়াবহ লঞ্চ দুর্ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ উদ্ধারে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে নৌপরিবহন মন্ত্রকের যুগ্মসচিব (বন্দর) মহম্মদ তোফায়েল ইসলামকে। কমিটির বাকি সদস্য হলেন বরিশাল অঞ্চলের পুলিশ সুপার(নৌ পুলিশ)মহম্মদ কফিল উদ্দিন, নৌপরিবহন অধিদপ্তরের ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার তাইফুর আহমেদ ভুঁইয়া, ফায়ার সার্ভিসের উপপরিচালক মহম্মদ কামাল উদ্দিন ভুঁইয়া, বাংলাদেশের অভ্যন্তরীণ নৌচলাচল সংস্থার পরিচালক মামুন-অর-রশিদ ও বিআইডব্লুটি-এর অতিরিক্ত পরিচালক মহম্মদ সাইফুল ইসলাম।কমিটিকে তিনদিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, শুক্রবার ভোর রাতে ঢাকা থেকে বরগুনাগামী অভিযান-১০ ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৪০জন যাত্রী। আশ্চর্যজনকভাবে বেঁচে যাওয়া কয়েকজন যাত্রী জানিয়েছেন, ঝালকাঠি শহরের কাছে লঞ্চটি পৌঁছলে ইঞ্জিনে আগুন লাগে। লঞ্চ কর্তৃপক্ষ সেই সময় পাড়ে ভিড়িয়ে আনলে বহু মানুষের জীবন বাঁচত। পরে আগুন মারাত্মক আকারে ছড়িয়ে পড়লে লঞ্চচালক চর ভাটারাকান্দা গ্রামের চড়ে ভেড়ানোর চেষ্টা করলেও পারেননি। ততক্ষণে লঞ্চ দাউদাউ করে জ্বলছে। শেষ পর্যন্ত দিয়াকুল গ্রামে লঞ্চটিকে ভেড়ানো হয়।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ