কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে খতম দুই রোহিঙ্গা সন্ত্রাসী

মৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের পুলিশ-রোহিঙ্গা সন্ত্রাসী বন্দুকযুদ্ধের সাক্ষী থাকল কক্সবাজারের উখিয়া। শুক্রবার গভীর রাতে উখিয়ার বালুখালী ৮-ইস্ট শরণার্থী শিবিরে রোহিঙ্গা সন্ত্রাসীদের সঙ্গে পুলিশের দীর্ঘক্ষণ বন্দুকযুদ্ধ চলে। দুই কুখ্যাত রোহিঙ্গা সন্ত্রাসী সলিম উল্লাহ ও রিদুয়ানকে খতম করতে সফল হন আইনশৃ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। মৃতদের কাছ থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্রও উদ্ধার হয়েছে।

শনিবার উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী সংবাদমাধ্যমকে জানান,  শুক্রবার রাতে ৮-ইস্ট শিবিরের দায়িত্বে থাকা মোহাম্মদ রফিকের উপরে চড়াও হয় ৪০ থেকে ৫০ দুষ্কৃতী। মারধর করতে থাকে। ঘটনার খবর পেয়ে সশস্ত্র পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে আচমকাই তাদের উপরে গুলি চালাতে শুরু করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশ সদস্যরা। বেশ কয়েক ঘন্টা ধরে ওই লড়াই চলে। শেষ পর্যন্ত দুই কুখ্যাত রোহিঙ্গা সন্ত্রাসী সলিমুল্লাহ ও রিদুয়ানকে খতম করতে সফল হন পুলিশ কর্মীরা। বন্দুকযুদ্ধে মোট ৭৩ রাউন্ড গুলি চালাতে হয়েছে পুলিশ কর্মীদের। ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রের অংশবিশেষ, চার রাউন্ড তাজা কার্তুজ, একটি ছুরি, ১১ রাউন্ড গুলিসহ একটি ম‍্যাগজিন ও চারটি শটগানের কার্তুজ উদ্ধার হয়েছে।

মানবিক কারণে আশ্রয় দিলেও গত কয়েক বছর ধরেই রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশ সরকারের বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। মাদক পাচার থেকে শুরু করে নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত হয়ে পড়েছে। প্রায়শই শরণার্থী শিবিরগুলিতে খুন, লুটতরাজের মতো ঘটনা ঘটছে।

বিবাদ এড়িয়ে চলুন! মায়ের বিদায়ের দিনে ভাগ্য সহায় হবে কার, জানুন আজকের রাশিফল

‘বুড়ো’ বয়সে শতরান করে রোহিত শর্মার রেকর্ড ভেঙে দিলেন বাভুমা

মক্কার মসজিদে চুমু খাওয়ার অপরাধেই শিরশ্ছেদ করা হয়েছে দুই বাংলাদেশির?

দশেরায় শুক্রাদিত্য-বুধাদিত্য ও লক্ষ্মী নারায়ণ যোগ, সৌভাগ্যের দরজা খুলবে ৫ রাশির

স্বাধীনতার বছরে শুরু পুজো, মাকে দেওয়া হয় ইলিশ মাছের ভোগ

দশেরাতে দেশের তিন শত্রুর নাম ঘোষণা করলেন মোদি

‘টাইগার শ্রফ নিশানা ছিলেন না’, বলি নায়ককে গুলিকাণ্ডে বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে

দশেরাতে দ্বিতীয় মেয়ের নাম প্রকাশ্যে আনলেন দীপিকা-রণবীর, কী রাখলেন?

অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাদক-মধুচক্রের আসর, আফগান নাগরিক সহ গ্রেফতার ৮৫

হুথিদের হামলা থেকে বাঁচাতে সৌদি আরবকে যুদ্ধবিমান দিচ্ছে ব্রিটেন

হাইকোর্ট বড় স্বস্তি, কংগ্রেস নেতা মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনের মেয়াদ বৃদ্ধি

নবমীতে ঘরের ভিতর থেকে যুবকের পচাগলা দেহ উদ্ধার! চাঞ্চল্য

‘ভেবেছিলাম হার্ট অ্যাটাক হয়েছে,’ টাইগারের উপর গুলিকাণ্ডের বর্ণনা দিতে গিয়ে আঁতকে উঠছেন উমেশ

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর