চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইউনিয়ন পরিষদের ভোটে রক্তের বন্যা, প্রাণ গেল ছয় জনের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফার ভোটেও অশান্তি এড়ানো গেল না। ব্যালট ছিনতাই থেকে শুরু করে তাড়া-পাল্টা তাড়া আর সংঘর্ষের ঘটনা-কিছুই বাদ গেল না। সন্ধ্যা পর্যন্ত ভোট ঘিরে ঘটা হিংসার ঘটনায় চার জেলায় ঝরেছে ছয় প্রাণ। নিহতদের মধ্যে নরসিংদীতে তিনজন, কক্সবাজারে একজন, চট্টগ্রামে একজন ও কুমিল্লায় একজন। আহত হয়েছেন শতাধিক। ইউনিয়ন পরিষদের ভোটে কেন প্রাণহানির ঘটনা এড়ানো গেল না, তা নিয়ে অদ্ভুত ব্যাখ্যা দিয়েছেন নির্বাচন কমিশনের সচিব হুমায়ুন কবীর খোন্দকার। তাঁর কথায়, ‘জয়ের জন্য প্রার্থীদের অতি আবেগতাড়িত হয়ে পড়ার কারণেই ভোটে হিংসার ঘটনা ঘটেছে।’

এদিন সকালে দ্বিতীয় পর্যায়ে দেশের ৮৩৪টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর পর থেকেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর এসে পৌঁছতে থাকে নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে। ১০টি ভোট কেন্দ্রে ব্যালট ছিনতাই করার চেষ্টা চালায় দুষ্কৃতীরা। ফলে ওই ১০ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হয়।

সবচেয়ে বড় অশান্তির ঘটনা ঘটেছে নরসিংদীর রায়পুরা উপজেলার বাঁশগাড়িতে। দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে এখানে তিনজন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনার পরে পুরো এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তবে হিংসার ঘটনা ঘটলেও ভোটগ্রহণে বিঘ্ন ঘটেনি। বেলা এগারোটার দিকে জাল ভোট দেওয়াকে কেন্দ্র করে রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের করিমগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়নের আমিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তিনজন গুলিবিদ্ধ হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে শাওন আহমেদ নামে স্থানীয় এক যুবক চিকি‍ৎসাধীন অবস্থায় মারা যান।

কক্সবাজার সদর কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলিযুদ্ধ বেঁধে যায়। আক্তারুজ্জমান পুতু (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছেন। সংগর্ষ থামাতে এসে আক্রান্ত হয় পুলিশও। ঘটনায় পুলিশসহ সাতজন আহত হয়েছেন। চট্টগ্রামের ফটিকছড়িতে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মোহাম্মদ শফি নামে এক প্রৌঢ় প্রাণ হারান।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ