চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘দু ঘণ্টা সুগন্ধায় ভেসে ছিলাম’

আন্তর্জাতিক ডেস্ক:  বাঁচার কথাই ছিল না। তবু বেঁচে গিয়েছেন। বু্দ্ধি আর মনের জোরে। লঞ্চে আগুন লাগতেই ঘুটঘুটে অন্ধকারে মেয়েকে নিয়ে মাঝ নদীতে ঝাঁপ। ঘন কুয়াশায় একহাত দূরের কিছু দেখার জো নেই। খালি জল আর জল। সেই জলের মধ্যে মা আর মেয়ের বেঁচে থাকার লড়াই।

অভিশপ্ত রাতের কথা মনে পড়লে এখনও বুক কাঁপে ময়ফুল বিবির (৬৫)। ঝালকাঠি হাসপাতালের দ্বিতীয় তলের সাধারণ ওয়ার্ডে পোড়ার ক্ষত নিয়ে হাসপাতালে ভর্তি। পাশের বেডে ৪৫ বছরের মেয়ে হালিমা বেগম। বাবা আব্দুল হামিদ হাওলাদারের এখনও কোনও খোঁজ নেই। হাসপাতালের বিছানায় শুয়ে অভিশপ্ত রাতের কথা বলছিলেন হালিমা বেগম।

কী বলছেন ময়ফুল বিবি?  

‘লঞ্চে আগুন লাগার সময় নিচতলার ইঞ্জিনরুমের পাশে স্বামী আর মেয়েকে নিয়ে শুয়েছিলাম। হঠাৎ, শ্বাসকষ্ট শুরু হল। দেখি লঞ্চ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।বুঝতে পারলাম আগুন লেগেছে। প্রাণ বাঁচাতে একটা রাস্তাই খোলা ছিল। নদীতে ঝাঁপ দেওয়া। তিনতলায় উঠে মেয়ে আর স্বামীকে নিয়ে ঝাঁপ দিই। দু ঘণ্টা নদীতে ভেসেছিলাম। পরে এলাকার মানুষ এসে উদ্ধার করে।’

ময়ফুল বিবি জানিয়েছেন, স্বামীকে নিয়ে ঢাকায় মেয়ের বাড়িতে গিয়েছিলাম। লঞ্চে ফিরব বলে ঠিক করি। কিন্তু সেই ইচ্ছার শেষ পরিণতি যে এত ভয়ঙ্কর হবে তা ভাবতে পারছি না। মা-মেয়ে বাঁচলেও আবদুল হামিদ হাওলাদারের কোনও খবর নেই।

অনেকে বলছেন, লঞ্চে আগুন লাগার সঙ্গে সঙ্গে পাড়ে ফিরিয়ে আনলে এতজনকে বেঘোরে মরতে হত না।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ