দেড় মাস বাদে প্রকাশ্যে অভিনেত্রী মাহিয়াকে ধর্ষণের হুমকি দেওয়া প্রাক্তন মন্ত্রী

যদিও সংবাদমাধ্যমকে এড়িয়ে গিয়েছেন প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: নায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি দিয়ে মন্ত্রিত্ব খোয়ানোর পরেই লোকচক্ষুর আড়ালে চলে গিয়েছিলেন আওয়ামী লীগ নেতা মুরাদ হাসান। দীর্ঘ দেড় মাস বাদে ফের প্রকাশ্যে এলেন তিনি। শনিবার দুপুরে জামালপুরের সরিষাবাড়িতে কাকার শেষকৃত্যে যোগ দিয়েছেন তিনি। যদিও সংবাদমাধ্যমকে এড়িয়ে গিয়েছেন প্রাক্তন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

মন্ত্রী থাকাকালীন বিতর্কিত মন্তব্যের জেরে প্রায়শই খবরের শিরোনাম হয়েছিলেন মুরাদ হাসান। দল কোনও ব্যবস্থা না নেওয়ায় বেপরোয়া হয়ে উঠেছিলেন। কিন্তু গত বছরের ডিসেম্বর মাসে ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির সঙ্গে তাঁর এক অডিও কথোপকথন ভাইরাল হয়। ওই অডিও কথোপকথনে অভিনেত্রীকে ধর্ষণের হুমকি দিতে শোনা যায় মুরাদ হাসানকে।

সামাজিক মাধ্যমে এ নিয়ে সমালোচনার ঝড় উঠতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা কঠোর পদক্ষেপ করেন। মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন। পদত্যাগ না করলে বরখাস্ত করা হবে বলে কড়া ভাষায় বার্তা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে গত ৭ ডিসেম্বর মন্ত্রিসভা থেকে ইস্তফা দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা মুরাদ। ইস্তফার পরেই দেশ থেকে পালিয়ে কানাডায় যান তিনি। কিন্তু কানাডা সরকার বিতর্কিত প্রাক্তন মন্ত্রীকে দেশে ঢুকতেই দেয়নি। ফলে ফের দেশে ফেরেন মুরাদ। তার পরেই লোকচক্ষুর আড়ালে চলে যান।

দীর্ঘ দেড় মাস বাদে ফের এদিন প্রকাশ্যে দেখা যায় প্রাক্তন মন্ত্রীকে। কাকার শেষকৃত্যে অংশ নিতে গ্রামের বাড়িতে হাজির হয়েছিলেন ছিলেন। সেখানে উপস্থিত বন্ধুবান্ধব এবং অনুরাগীদের উদ্দেশ্য করে হাতও নাড়েন তিনি। তার পরেই নিজের বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেন।  

মাত্র ২৪ রান করেই গড়লেন ইতিহাস, পন্টিংকে টপকে গেলেন জো রুট

ক্যামাক স্ট্রিট কাণ্ডে অভিষেকের পর ডেরেককেও তলব পুলিশের, সোমবার হাজিরার নির্দেশ

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর