কাতার থেকে নয়, খালেদার জন্য এয়ার অ্যাম্বুলান্স আসছে জার্মানি থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেতে জার্মানি থেকে আসছে এয়ার আ্যাম্বুলান্স। অবশ্য কাতার সরকারের তরফ থেকেই   ওই এয়ার অ্যাম্বুলান্সের ব্যবস্থা করা হয়েছে। আগামিকাল শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ঢাকায় এসে পৌঁছবে ওই এয়ার অ্যাম্বুলান্স। পরের দিন রবিবার ভোরে রওনা হবে লন্ডনের উদ্দেশে।  প্রথমে কথা ছিল, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলান্সে চড়ে লন্ডন যাবেন খালেদা। গতকাল বৃহস্পতিবারই ওই অ্যাম্বুলান্স পৌঁছনোর কথা ছিল। কিন্তু শেষ মুহুর্তে ‘কারিগরি সমস্যার’ কারণে ওই অ্যাম্বুলান্স ঢাকায় পৌঁছতে পারেনি।

গত ২৩ নভেম্বর রবিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দেওয়ায় প্রাক্তন প্রধানমন্ত্রীকে তড়িঘড়ি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে তাঁকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে এসডিইউ থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। গত ১৩ দিন ধরে তিনি চিকি‍ৎসাধীন। গত বুধবার দুপুরে ব্রিটেন থেকে ঢাকায় পৌঁছন বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে খালেদা জিয়ার অবস্থা পর্যবেক্ষণ করেন। রাতে চিন থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে মেডিকেল বোর্ডে যোগ দেন। কিন্তু চিকি‍ৎসায় তেমন সাড়া দিচ্ছেন না প্রাক্তন প্রধানমন্ত্রী। ফলে উদ্বেগ ক্রমশ বাড়ছে। হাসপাতাল চত্বরের বাইরে ভিড় করছেন বিএনপি নেতা-কর্মীরা। ভিড় সামলাতে মোতায়েন করা হবে বিজিবি। এছাড়া খালেদার নিরাপত্তার জন্য স্পেশাল সিকিওরিটি ফোর্সের সদস্যদের মোতায়েন করা হয়েছে।

মাকে নিয়ে যমে-মানুষে টানাটানি চললেও দেশে ফেরার ঝুঁকি নিতে পারছেন না খালেদাপুত্র তারেক রহমান। বুধবার রাতেই তিনি বিএনপি শীর্ষ নেতাদের জানিয়ে দেন, ঢাকায় রেখে আর মায়ের চিকি‍ৎসা করাতে চান না। তার পরেই খালেদাকে লন্ডনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের জানুয়ারিতেও চিকি‍ৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। তখন কাতার আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলান্সে চেপেই লন্ডন পাড়ি দিয়েছিলেন। এবারেও তাই কাতার আমিরের কাছে ওই এয়ার অ্যাম্বুলান্স পাঠানোর অনুরোধ জানানো হয়। এদিকে শাশুড়িকে লন্ডনে নিয়ে যেতে এদিনই সকালে ঢাকায় পৌঁছেছেন খালেদার পুত্রবধূ জুবাইদা রহমান। বিমানবন্দর থেকে সোজা এভারকেয়ার হাসপাতালে চলে যান তিনি। শাশুড়ির চিকি‍ৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ডের সদস্যদের সঙ্গে বৈঠকও করেন।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক