পাক গুপ্তচর সংস্থার নির্দেশে জোট বেঁধে ভোট লড়ছে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ও এনসিপি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের শাসন ক্ষমতা দখল করতে জোট বেঁধে লড়ছে মুক্তিযুদ্ধ বিরোধী দুই দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। মূলত পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশেই জোট বাঁধছে কট্টর ভারত ও হিন্দু বিরোধী দুই দল। এর মধ্যে ২৭০ আসনে লড়বে জামায়াতে ইসলামী ও ৩০ আসনে লড়বে জাতীয় নাগরিক পার্টি। যদিও জামায়াতের সঙ্গে জোট বাঁধার সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ইতিমধ্যেই চট্টগ্রাম-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের এনসিপি নেতারা দল ছাড়তে শুরু করেছেন। এনসিপি নেতৃত্বের এমন সিদ্ধান্তকে ‘হঠকারী’ আখ্যা দিয়ে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের অন্যতম নেতা তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আব্দুল কাদের ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, ‘জামায়াতের গর্ভে বিলীন হবে এনসিপি।’

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল নিষিদ্ধ হওয়ায় ভোটে লড়তে পারছে না। ফলে বিএনপি-জামায়াতে ইসলামী ও এনসিপির মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার কথা ছিল। ইতিমধ্যে প্রকাশিত বেশ কয়েকটি জনমত সমীক্ষায় ইঙ্গিত দেওয়া হয়েছে বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে খালেদা জিয়ার দল বিএনপি। দ্বিতীয় বৃহত্তম দল হচ্ছে জামায়াতে এবং তৃতীয় স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হবে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনের মাস্টারমাইন্ড নাহিদ ইসলাম-নাসিরুদ্দিন পাটোয়ারিদের এনসিপিকে।

দীর্ঘ ১৭ বছর বাদে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার দেশে ফিরে এসেছেন। ফলে দলের নেতা-কর্মীরা অনেকটাই উজ্জীবিত। তাছাড়া আওয়ামী লীগ ভোটে না লড়ায় দলটির সমর্থকরাও বিএনপিকে ভোট দেবেন। ফলে খালেদার দলের ক্ষমতায় ফেরা নিশ্চিত। তবে ভারত সম্পর্কে তুলনামূলক নরম বিএনপিকে সহজে ক্ষমতা দখল করতে দিতে রাজি নয় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। তাই পাকিস্তানপ্রেমী ও কট্টর ইসলামপন্থীদের ভোট ভাগাভাগি রুখতে জামায়াতে ও এনসিপিকে একই ছাতার তলায় নিয়ে এসেছে।

সূত্রের খবর, গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজাকার বাহিনীর নেতা তথা একাত্তরের মুক্তিযুদ্ধে পাক হানাদার বাহিনীকে মদত জোগানো গোলাম আযমের পুত্র আবদুল্লাহিল আমান আযমির সঙ্গে বৈঠক করেন আইএসআইয়ের শীর্ষ আধিকারিক তথা ঢাকায় অবস্থিত পাকিস্তানি দূতাবাসের উপরাষ্ট্রদূত মোহাম্মদ ওয়াসিফ। বনানী আবাসনের ফ্ল্যাটে ওই বৈঠক হয়। ওই বৈঠকে জামায়াতে ইসলামী ও এনসিপির চার শীর্ষ নেতাও হাজির ছিলেন। সেখানেই ঠিক হয়, জোট বেঁধে ভোটে লড়বে জামায়াতে ও এনসিপি। প্রথমে এনসিপির তরফে নাহিদ ইসলাম ও নাসিরুদ্দিন পাটোয়ারি ৫০ আসন দাবি করেছিলেন। জামায়াতের নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার প্রথমে ২৫ আসন দেওয়ার কথা বলেন। শেষ পর্যন্ত পাক উপরাষ্ট্রদূতের অনুরোধে আরও ৫ আসন ছেড়ে দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী শুভেন্দু সহ বিজেপি নেতা-নেত্রীদের নামে অশালীন ভিডিও ছড়ানোর অভিযোগে গ্রেফতার নিউটাউনের যুবক

তৃণমূল নেতার নামে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, শোরগোল চন্দ্রকোণায়

ট্রাম্পের চাপেই জাতীয় গোয়েন্দা পরিচালকের পদে ইস্তফা দিয়েছেন তুলসী গ্যাবার্ড!

হাবড়ার হাসপাতাল সুপারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে সরব বিজেপি বিধায়ক

কর্নাটকে মুখ্যমন্ত্রী বদল নিয়ে জোর জল্পনা, দিল্লি তলব সিদ্দারামাইয়া-শিবকুমারকে

শিবপুরের দাপুটে তৃণমূল নেতাকে কোমরে দড়ি বেঁধে এলাকায় প্যারেড করাল পুলিশ

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে পাঁচতলার ছাদ থেকে ফেলে খুন, গ্রেফতার ঘাতক

মালদা জেলা পরিষদে সিন্ডিকেট রাজ, মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়ল লিখিত অভিযোগ

বেঙ্গালুরু বনাম গুজরাতের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে কারা ফাইনালে খেলবে?

তারেকের প্রস্তাব প্রত্যাখান, আওয়ামী লীগ সভানেত্রীর পদ ছাড়তে অস্বীকার শেখ হাসিনার

বাংলার নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক নীলম মীনা, কী পরিচয় এই আমলার?‌

হাসপাতালের কর্মীদের বিরুদ্ধে অভিযোগ পেলে কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি বিজেপি বিধায়কের

‘ডন ৩’ নিয়ে চরম সংঘাত, ফারহানের সঙ্গে বিবাদের জেরে বলিউডে ‘ব্যান’ রণবীর

বাদুড়িয়ায় বাগানবাড়ি থেকে প্রচুর পরিমাণে সরকারি ত্রিপল উদ্ধার, মিলেছে প্রচুর নথি পোড়ানোর প্রমাণ