আওয়ামী লীগকে ভোটে লড়তে দেওয়া হবে না, ফের জানাল ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগকে ভোটে লড়তে দেওয়া হবে না। আজ বুধবার (২৪ ডিসেম্বর) ফের এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। এদিন সাংবাদিক সম্মেলনে ইউনূসের প্রেস সচিব তথা ইসলামি জঙ্গি শফিকুল আলম বলেন, ‘কারা কি চিঠি দিয়েছে, তা জানি না। তবে আমরা আওয়ামী লীগকে ভোটে লড়তে দেব না।’

পাঁচ মার্কিন আইনপ্রণেতার তরফে তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের কাছে চিঠি পাঠিয়ে কোনও রাজনৈতিক দলকে (আওয়ামী লীগ) নিষিদ্ধ করার বিরোধিতা করা হয়েছিল এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি জানানো হয়েছিল। কোনও রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে তাঁদের বিরাট সংখ্যক সদস্য-সমর্থককে ভোটাধিকার থেকে বঞ্চিত করা কোনও মতেই গ্রহণযোগ্য নয় বলে চিঠিতে উল্লেখ করা হয়। পাঁচ মার্কিন আইনপ্রেণেতার চিঠির পরে আওয়ামী লীগকে নিয়ে কী অবস্থান হয় সরকারের, তা জানতে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেছিল।

এদিন বিকেলে তড়িঘড়ি সাংবাদিক সম্মেলন ডেকে ইউনূসের প্রেস সচিব জানান, ‘আওয়ামী লীগের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট। যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং নির্বাচন কমিশন আওয়ামী লীগকে দল হিসেবে বাদ দিয়েছে, সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না’ উল্লেখ্য, চলতি বছরের মে মাসে মুক্তিযুদ্ধ বিরোধী এবং পাকিস্তানপন্থী জামায়াতে ইসলামি-জাতীয় নাগরিক পার্টির দাবি মেনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠনের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে তদারকি সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল রাখার কথা বলা হয়।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা