আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেখ হাসিনার উচ্ছেদের পরে বাংলাদেশে ছাড়া পেয়েছে ১৫ হাজার কুখ্যাত অপরাধী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সেনা বিদ্রোহে গত ৫ অগস্ট ক্ষমতা থেকে উচ্ছেদ হতে হয়েছিল শেখ হাসিনা। আর মুজিব কন্যার অপসারণের পরেই বাংলাদেশে পোয়াবারো কুখ্যাত অপরাধী ও জঙ্গিদের। গত দু’মাসে বিভিন্ন জেল থেকে ছাড়া পেয়েছেন ১৫ হাজার কুখ্যাত অপরাধী। তার মধ্যে ৯৮ জন কুখ্যাত জঙ্গি রয়েছে। আজ মঙ্গলবার এমনই বিস্ফোরক তথ্য জানিয়েছেন  কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।

গত জুলাই থেকে অগস্টের ৫ পর্যন্ত বাংলাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে কোটা সংস্কার বিদ্রোহ চলার সময়ে নরসিংদী, কাশিমপুর সহ দেশের আটটি  কারাগারে হামলা চালিয়েছিল বিক্ষোভকারীরা। কারা দফতরের তথ্য অনুযায়ী, তার মধ্যে  শেরপুর, কাশিমপুর, সাতক্ষীরা, নরসিংদী-সহ পাঁচটি কারাগার থেকে ২ হাজার ২৪১ বন্দি পালিয়ে যান। তাঁদের মধ্যে মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, বিভিন্ন মেয়াদে সাজা পাওয়া বন্দি-সহ বিচারাধীন মামলার আসামিরা আছেন। বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত এসব বন্দী ও আসামির মধ্যে ১ হাজার ৩৩২ জনকে গত শনিবার পর্যন্ত কারাগারে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এখনও পলাতক আছেন ৯০৯ জন।

পাশাপাশি গত ৪০ দিনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বদান্যতায় ছাড়া পেয়েছেন আরও ১৫ হাজার কুখ্যাত অপরাধী। তার মধ্যে সুইডেন আসলামের মতো শীর্ষ সন্ত্রাসীও রয়েছে। আর এক সঙ্গে ১৫ হাজারের বেশি কুখ্যাত অপরাধী ছাড়া পাওয়ায় প্রমাদ গুনছেন পুলিশের শীর্ষ আধিকারিকরা। একদিকে যেমন কুখ্যাত অপরাধীরা ছাড়া পেয়েছে তেমনই বিভিন্ন কারাগার ও থানা থেকে লুঠ হওয়া কয়েক হাজার অস্ত্র উদ্ধার হয়নি। জামিনে ছাড়া পাওয়া কুখ্যাত অপরাধীরা ওই অস্ত্র ব্যবহার করতে পারেন বলে মনে করছেন পুলিশ আধিকারিকরা।

Published by:

Share Link:

More Releted News:

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

বাংলাদেশে একই দিনে সাত জেলায় বজ্রাঘাতে ১৩ জনের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, হিন্দু শিক্ষককে গ্রেফতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ