পিঠের চামড়া বাঁচাতে স্বাধীনতা দিবস পালন নিয়ে ডিগবাজি ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস পালন নিয়ে কয়েক ঘন্টার মধ্যেই ডিগবাজি খেল মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। রবিবার (১৬ মার্চ) দুপুরেই জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর প্রতিষ্ঠাতা তথা স্বরাষ্ট্র মন্ত্রকের সিনিয়র সচিব নাসিমুল গনি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, ‘স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছর যে কুচকাওয়াজের আয়োজন হয় তা বাতিল করা হয়েছে। ১৬ ডিসেম্বর যেমন  বিজয় দিবসে কোনও কুচকাওয়াজ হয়নি, তেমন ২৬ মার্চ স্বাধীনতা দিবসেও কোনও কুচকাওয়াজ হবে না। দুটি দিনকে সামনে রেখে আনন্দ উদযাপনের কিছু আছে বলে মনে করে না তদারকি সরকার। সরকার অকারণে কোনও অর্থ খরচ করার পক্ষপাতী নয়।’ স্বরাষ্ট্রসচিবের ওই মন্তব্য নিয়ে সমাজমাধ্যমে নিন্দার ঝড় ওঠে। একাধিক নেটা নাগরিক কটাক্ষ ছুঁড়ে লেখেন, ‘পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট মোল্লা ইউনূস সত্যিই রিসেট বাটনে চাপ দিলেন তাহলে। স্বাধীনতাকে অস্বীকার করে তিনি স্বাধীন বাংলাদেশকে তাহলে পাকিস্তানের অধীন প্রদেশে পরিণত করতে চাইছেন!’ দেশজুড়ে বিক্ষোভ তুঙ্গে উঠতেই নড়েচড়ে বসে তদারকি সরকার। রাতেই ইউনূসের প্রেস সচিব তথা নব্য রাজাকার বাহিনীর অন্যতম নেতা শফিকুল আলমের নেতৃত্বাধীন প্রেস উইংয়ের তরফে জানানো হয়, ‘স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ নিয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সত্য নয়। রাজধানী ঢাকা ছাড়া দেশের ৬৩ জেলাতেই ২৬ মার্চ বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হবে। মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হবে

১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে ত‍ৎকালীন পূর্ব পাকিস্তানে (অধুনা বাংলাদেশ) মুক্তিকামী বাঙালিকে নিধনে ঝাঁপিয়ে পড়েছিল পাক দখলদার বাহিনী। ওই দিনই স্বাধীনতার ডাক দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর হয়ে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তার পর টানা ৯ মাস গণহত্যাকারী পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে জীবন বাজি রেখে লড়েছিলেন লক্ষ-লক্ষ বাংলাদেশি। পরে ত‍ৎকালীন ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধি পাকিস্তানের গণহত্যাকারীদের বিরুদ্ধে লড়াইরত বাংলাদেশি মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া এবং আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিলেন। ৩০ লক্ষ শহিদের প্রাণ আর কয়েক লক্ষ নারীর ইজ্জতের বিনিময়ে অর্জিত হয়েছিল কাঙ্খিত স্বাধীনতার। দেশ স্বাধীনের পর প্রতি বছরই ২৬ মার্চকে স্বাধীনতা ও ১৬ ডিসেম্বরকে বিজয দিবস হিসাবে পালন করা হচ্ছে। দুটি দিনেই রাজপথে বিশেষ কুচকাওয়াজের আযোজন করা হতো।

গত ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরে ক্ষমতায় আসীন হয়েছে সুদখোর মহাজন ও মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনীর অন্যতম পৃষ্ঠপোষক মোল্লা মুহাম্মদ ইউনূস। ক্ষমতায় বসার পরেই নিউইয়র্কে এক অনুষ্ঠানে তিনি জানিয়ে দেন, রিসেট বাটনে চাপ দিয়ে দেশকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগের সময়ে ফিরিয়ে নেওয়া হবে। তার ওই মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়েছিল। কিন্তু ইউনূস নিজের অবস্থানে অনড় রয়েছেন। ১৬ ডিসেম্বর বিজয় দিবসে কোনও সরকারি কর্মসূচির আয়োজন করেননি। এদিন দুপুরে সাংবাদিক সম্মেলনে স্বাধীনতা দিবসকে কটাক্ষ করে জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর প্রতিষ্ঠাতা তথা স্বরাষ্ট্রমন্ত্রকের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ‘আমরা কোনও আনন্দ উল্লাসের মধ্যে নেই। গত ডিসেম্বরেও কুচকাওয়াজ হয়নি, মার্চেও হবে না।’ প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে স্বাধীনতা দিবসকে কটাক্ষ করায় হিযবুত জঙ্গি তথা সিনিয়র স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে গ্রেফতার করে জেলে পাঠানোর দাবি জানিয়েছেন নেটা নাগরিককরা। একাত্তরে গণহত্যাকারী পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করা অকুতোভয় মুক্তিযোদ্ধারা হুঙ্কার ছেড়েছিলেন, ’২৬ মার্চ দেশের প্রতিটি এলাকাতেই সাড়ম্বরে পালিত হবে স্বাধীনতা দিবস। ওই স্বাধীনতা দিবস পালনে বাধা দিলে পুলিশ-সহ মোল্লা ইউনূসের নেতৃত্বাধীন প্রশাসনিক আধিকারিকের পিঠের চামড়া তুলে ডুগডুগি বাজানো হবে।’ দেশজুড়ে বিক্ষোভ তুঙ্গে উঠতেই নড়েচড়ে বসে। রাতেই ইউনূসের প্রেসসচিব তথা নব্য রাজাকার বাহিনীর অন্যতম নেতা শফিকুল আলমের নেতৃত্বাধীন প্রেস উইংয়ের তরফে জানানো হয়, ‘স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ নিয়ে যে সংবাদ প্রচারিত হয়েছে, তা সত্য নয়। রাজধানী ঢাকা ছাড়া দেশের ৬৩ জেলাতেই ২৬ মার্চ বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হবে। মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করা হবে।’ তাহলে কেন হিযবুত তাহরীর প্রতিষ্ঠাতা তথা স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি স্বাধীনতা দিবস পালন হবে না বলে জানিয়েছিলেন, তা নিয়ে কোনও ব্যাখ্যা অবশ্য দেওয়া হয়নি।

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম