প্রাণ বাঁচাতে ইস্তফা দিলেন বাংলাদেশের প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের  জেরে এবার পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান । শনিবার সন্ধ্যায় তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র জমা দেবেন।  এই প্রসঙ্গে  ওবায়দুল হাসান জানিয়েছেন,’ অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে কথা বলেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এরপর আমি রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলব।’ 

অন্যদিকে  শনিবার   প্রধান বিচারপতি হঠাৎ করে ভার্চুয়াল ফুল কোর্ট সভা ডাকেন। আর তা জানার পরেই সরব হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কিছু সময়ের মধ্যেই পড়ুয়ারা সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে হাইকোর্টে প্রবেশ করেন । শুরু হয় বিক্ষোভ। আন্দোলনকারীরা হাইকোর্ট ভবনের সামনে অবস্থান নেয়। তারা দাবি করে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগ করতে হবে। তা না হলে এই আন্দোলন চলবে। শুধু তাই নয় বিচারপতিদের দুপুর ১ টার মধ্যে  পদত্যাগ করার জন্য তারা  বেঁধে দিয়েছে  সময়সীমা।   শনিবার বেলা ১১টায় হাইকোর্ট চত্বরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এ আল্টিমেটাম দেন।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ  ছেড়েছেন শেখ হাসিনা। ভারতে তিনি আশ্রয় নিয়েছেন। আর তাতে পতন হয়েছে আওয়ামী লীগ সরকারের। এবার হাইকোট ঘেরাও কর্মসূচির ডাক দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  ইতিমধ্যে বিচারপতিদের  বাসভবনের সামনেও অবস্থান বিক্ষোভ শুরু করেছেন  শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বার্তায় জানায় ,’ বর্তমানে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ফ্যাসিবাদের মদদপুষ্ট ও নানা অপকর্মে জড়িত। সেইজন্য তাঁকে পদত্যাগ করতে হবে।‘ এরপরেই বিচারপতিদের বাসভবনের সামনে শুরু হয় বিক্ষোভ। এই পরিস্থিতিতে বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে তড়িঘড়ি প্রধান বিচারপতির পদ থেকে  পদত্যাগ করেন ওবায়দুল হাসান ।

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’, তুঙ্গে চর্চা

মেঘ, পাইন বন আর কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য উপভোগ করতে হলে চলে যান লেপচাঘাট

‘ট্রেন ১৮’ থেকে ‘বন্দে ভারত’, জেনে নিন নাম পরিবর্তনের অজানা ইতিহাস

আন্তর্জাতিক যোগ দিবসে সার্কুলার রেলে বড় রদবদল, বাতিল একাধিক লোকাল ট্রেন

আসছে Oppo Reno 16C! লঞ্চের আগেই প্রকাশ্যে স্পেসিফিকেশন

শুরু সেল, শক্তিশালী প্রসেসরে নজর কাড়ছে নতুন স্মার্টফোন Redmi Turbo 5

মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই বড় পদক্ষেপ, অবশেষে গ্রেফতার জাহাঙ্গিরের স্ত্রী

জামাইষষ্ঠীতেও দুর্যোগ! কলকাতা-সহ একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস

‘পুশ ব্যাক’ এর প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস হামলার চেষ্টা  পাকিস্তানপন্থী সংগঠনের

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

লন্ডনের কাছে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত ১, আহত অন্তত ৮৯

৩ মাসে অনলাইনে ৩৬,০০০ টাকার খাবার অর্ডার! গুরুগ্রামবাসীর কাণ্ড নিয়ে হইচই নেটপাড়ায়

এরোস্পেস ইঞ্জিনিয়ারিং ছেড়ে মিলেট ক্যাফে, মাসে ১২ লক্ষ আয় করছেন আহমেদাবাদের তরুণী