ফের উত্তপ্ত বাংলাদেশ, রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব ফেরালেন প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বহুল চর্চিত অগস্ট বিপ্লবের দুই মাস কাটতে না কাটতেই ফের রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে দেশে। আওয়ামী লীগ মনোনীত মোহাম্মদ সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতির পদ থেকে সরাতে কোমর কষে নেমেছে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ‘আইএসআইয়ের’ পোষ্যভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন গং। যদিও রাষ্ট্রপতিকে সরিয়ে দেশের শাসন ক্ষমতা পুরোপুরি কুক্ষিগত করার জন্য ‘রাজাকার’ ইউনূসের নীল নকশার ফাঁদে পা দিতে রাজি হয়নি প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। আর এবার মোহাম্মদ সাহাবুদ্দিনের জায়গায় রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব প্রত্যাখান করেছেন দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

বুধবার (২৩ অক্টোবর) সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, গতকাল মঙ্গলবারই রাষ্ট্রপতি পদে বসার প্রস্তাব নিয়ে দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমেদের সঙ্গে দেখা করেছিলেন পাকিস্তানের দুই এজেন্ট আসিফ নজরুল এবং নাহিদ ইসলাম। টানা ৪০ মিনিট বৈঠক হয় দু’পক্ষের। ওই বৈঠকেই আইএসআইয়ের চর তথা নব্য রাজাকার বাহিনীর অন্যতম নেতা আসিফ নজরুল প্রধান বিচারপতিকে জানান, রাষ্ট্রপতি হিসাবে মোহাম্মদ সাহাবুদ্দিনকে সরানোর পথ বাতলে দিতে হবে তাঁকে। বিনিময়ে নতুন রাষ্ট্রপতির দায়িত্ব নেবেন তিনি। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখান করেন প্রধান বিচারপতি। তিনি দুই পাকিস্তানি এজেন্টকে জানিয়ে দেন, দেশ চালানোর কোনও ইচ্ছে তাঁর নেই। রাজনীতির নোংরামির মধ্যে জড়াতে চান না। অবৈধভাবে রাষ্ট্রপতির কুর্সিতে বসতে চান না।’

সূত্রের খবর, রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব প্রত্যাখান করার পরেই সৈয়দ রেফাত আমেদকে পাকিস্তানি এজেন্ট তথা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর অন্যতম শীর্ষ নেতা নাহিদ ইসলাম হুমকি দেন। প্রধান বিচারপতিকে হুমকি দিয়ে তিনি বলেন, ‘আপনাকে হাইকোর্টের একজন সাধারণ বিচারপতির পদ থেকে দেশের প্রধান বিচারপতির পদে বসিয়েছি আমরা। চাইলে যে কোনও সময়ে সরিয়ে দেব।’ ওই হুমকি শুনে প্রধান বিচারপতি বলেন, ‘রাষ্ট্রপতি আমায় নিয়োগ করেছেন। উনি বললে প্রধান বিচারপতির পদ থেকে সরে যাব।’ প্রধান বিচারপতি রাষ্ট্রপতি পদ প্রত্যাখান করার পরে খানিকটা আতান্তরে পড়েছে ইউনূস গং।

প্রকাশ্য রাস্তায় বিজেপি জেলা সভাপতির কাছে হাত জোড় করে ক্ষমা চাইলেন ASP

সুস্থ থাকতে পাতে রাখুন সর্ষে শাক, রইল ৪ পুষ্টিকর পদের হদিশ

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত শুভমের বাড়িতে মুখ্যমন্ত্রী, তুলে দিলেন আর্থিক সাহায্য

বিহারের সিওয়ানে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন সাত শ্রমিক

এশিয়ান প্যারা গেমসে ৩০টি সোনা-সহ ১১৪ পদক জিতে ইতিহাস ভারতের ক্রীড়াবিদদের

দীপাবলিতে খুলবে ভাগ্যের দরজা! গজকেশরী রাজযোগে ফুলেফেঁপে উঠবেন ৩ রাশির জাতকরা

লাভের আশায় লক্ষ্মী প্রতিমা বানিয়ে জুটছে হতাশা! ভিড় কমছে পটুয়াপাড়ায়

চোরবাগানের পুনরাবৃত্তি এড়াতে পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

সীমান্তে ভারত-চিন সংঘাতের জন্য লাল ফৌজকে দায়ী করল বিদেশ মন্ত্রক

শেষকৃত্যের সময়ে জর্ডানের গির্জায় এলোপাথাড়ি গুলি বন্দুকবাজদের, কমপক্ষে সাতজন নিহত

‘মমতা মানেই তৃণমূল কংগ্রেস,’ বিলম্বিত বোধোদয় মদন মিত্রের

‘ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত সরকারি হাসপাতালে ছুটি বন্ধ,’ নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

ঋতব্রত শিবিরের বিধায়কদের পদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ শোভনদেব

‘পুলিশের ছোট ভুলের জন্য বড় ঘটনা ঘটল,’ চোরবাগান কাণ্ডে মন্তব্য দিলীপের