‘‌আম্মা আর নেই’‌, খালেদা জিয়ার প্রয়াণে শোকবার্তা দিলেন ছেলে তারেক

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বাংলাদেশে নেমে এল শোকের ছায়া। কারণ আজ, মঙ্গলবার প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। এই ঘটনার পরই ৭ দিনের শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে তাঁর দল বিএনপি। সালটা ছিল ১৯৮১। তারিখ ৩০ মে।‌ তার আগের দিন রাষ্ট্রপতি তথা খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান গিয়েছিলেন চট্টগ্রামে বিএনপি’‌র দলীয় বৈঠকে যোগ দিতে। ‌৩০ মে বঙ্গভবনে রাষ্ট্রপতি ভবনে খবর আসে জিয়াউর রহমানকে বিক্ষুব্ধ সেনা সদস্যরা চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করেছে। ওই দিন থেকেই শুরু হয়ে যায় খালেদা জিয়ার জীবনের নতুন পর্ব। ‌এই জিয়াউর হত্যাকাণ্ডের কয়েক বছর পরই খালেদা হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতিতে আলোচিত চরিত্র। দেশের প্রধানমন্ত্রী হন খালেদা।

এদিকে খালেদাকে ঘিরে আছে বিতর্ক, অভিযোগও। এই বর্ণময় চরিত্রের প্রাক্তন প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৬টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ১৭ বছর পর ছেলে তারেক রহমানকে দেখতে পান। ২৫ ডিসেম্বর দেশে ফিরে আসেন তিনি। তারপর ঠিক পাঁচ দিনের মাথায় প্রয়াত হলেন খালেদা জিয়া। বিএনপি সূত্রে খবর, তাঁর মৃত্যুর সময় পাশেই ছিলেন ছেলে তারেক। দীর্ঘ চার দশকের রাজনীতি, উত্থান–পতন, জেল যাত্রা সব ফেলে ৮০ বছর বয়সে চলে গেলেন খালেদা জিয়া। ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে খালেদার নেতৃত্বে জয়ী হয় বিএনপি। ‌আর বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। ১৯৯৬ সালেই জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা। আর ২০০১ সালে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হন খালেদা।

অন্যদিকে বাংলাদেশে সরকার পরিচালনায় খালেদা জিয়ার পদক্ষেপ ঘিরে নানা সময় বিতর্ক দেখা দিলেও দলনেত্রী হিসেবে বিএনপি চেয়ারপার্সনের ভূমিকা অনন্য। তিনি আওয়ামী লিগকে মোকাবিলা করতে গিয়ে বিএনপিকে সমান্তরালভাবে দেশের অন্যতম রাজনৈতিক দল হিসেবে গড়ে তোলেন। ১৯৪৫ সালে ১৫ আগস্ট। জন্ম হয় খালেদা খানম পুতুলের। সেই পুতুলই পরে হয়ে ওঠেন বাংলাদেশের রাজনীতির ‘নম্বর ২’। রংপুরের দিনাজপুরের অন্তর্গত মুদিপাড়ায় জন্ম হয় তাঁর। ১৯৬০ সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন খালেদা জিয়া। ওই বছরই তাঁর বিয়ে হয় জিয়াউর রহমানের সঙ্গে। বিয়ের পর নিজের স্নাতকের পড়াশোনা সেরেছিলেন বেগম খালেদা জিয়া। তাও আবার কলকাতার সুরেন্দ্রনাথ কলেজ থেকে। এই শহরের সঙ্গে খালেদা জিয়ার বেশ মসৃণ সম্পর্ক ছিল।

এছাড়া ২০২১ সালের মে মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ২০২২ সালে সঙ্কটজনক পরিস্থিতি তৈরি হয় তাঁর। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল খালেদা জিয়াকে। কথা ছিল এবারও নিয়ে যাওয়ার। কিন্তু সেটা আর হল না। খালেদা জিয়া বিগত প্রায় ১৫ বছর ধরে অসুস্থ ছিলেন। তাঁর কিডনি, লিভার, হার্ট, কিছুই স্বাভাবিকভাবে কাজ করছিল না। বিগত কয়েক বছর তিনি মূলত চিকিৎসার উপরেই বেঁচে ছিলেন। ‌নভেম্বর মাসের ২৩ তারিখ তাঁর শারীরিক অবস্থার চরম অবনতি হয়। ‌আম্মা আর নেই বলে জানিয়ে দেন ছেলে তারেক। প্রয়াত খালেদা জিয়াকে সমাধিস্থ করা হবে জিয়াউর রহমানের সমাধির পাশে।

সিজেপি আন্দোলনকারীকে ধর্ষণ-খুনের হুমকি, কড়া নিন্দায় সরব ভূমি পেডনেকার

৩১ বছর পর গড় হাতছাড়া নবীনের! ‘হেরো’ অপবাদ ঘুচিয়ে বাঁকিপুরে বাজিমাত প্রশান্তের

তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারালেন নন্দীগ্রামের পুণ্যার্থী, জখম ২

আগাম জামিনের আর্জি খারিজ হতেই গ্রেফতারির আশঙ্কা বাড়ল সুমিত রায়ের

সম্পত্তি নিয়ে বিবাদ, রাগে আড়াই বছরের সন্তানকে গলা টিপে খুন ‘গুণধর’ বাবার, চাঞ্চল্য বাদুড়িয়ায়

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হলেন অনিল ভার্মা

সাড়ে তিন মাস বাদে বাড়ি ফিরল পোষ্য, মানত পূরণে ৬০ কিমি হেঁটে মন্দিরে মালিক

টুলু মণ্ডলকে ঘিরে বিতর্কের মাঝে ক্লোজ মহম্মদবাজারের দুই সাব ইন্সপেক্টর

দুর্ঘটনা এড়াতে শাড়ি-সালোয়ার পরে দিঘার সমুদ্রে নামা নিষিদ্ধ হচ্ছে! বড় ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

পড়ুয়াদের বিরুদ্ধে FIR দায়ের করা হবে না, নিটকাণ্ডে সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্থার মামলায় বেকসুর খালাস ব্রিজভূষণ

হুমকি পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক! নিরাপত্তা বাড়ল প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের

রাম মন্দির ট্রাস্টে বড় রদবদল, ‘পালক’ পদ ছাড়লেন আরএসএস নেতা ভাইয়াজি যোশী

মুক্তির আগেই বিতর্কে ‘রামায়ণ’, নির্মাতাদের হুঁশিয়ারি রামলীলা মহাসঙ্ঘের