চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Omicron: ভারতেও, সতর্ক বাংলাদেশ, সীমান্তে নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক: ওমিক্রন আতঙ্কে ভারতে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশও কড়া পদক্ষেপ করল। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সড়কপথে ভারত থেকে যাঁরা বাংলাদেশ যাচ্ছেন, সীমান্তেই তাঁদের করোনা পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি লিখে রাখা হচ্ছে তাঁদের নাম-ঠিকানা, ফোন নম্বরও। অন্যদিকে, বাংলাদেশ থেকে এ দেশে যাঁরা সড়ক পথে আসছেন, ঘোজাডাঙা সীমান্তে চালু হল কোভিড পরীক্ষা শিবির। বাংলাদেশ থেকে ভারতে আসা সমস্ত যাত্রী ও পণ্যবাহী ট্রাকের চালক ও খালাসিদের করোনা পরীক্ষার পাশাপাশি করা হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিদিনই বাংলাদেশ থেকে বহু মানুষ ভারতে আসেন। ব্যবহার করেন ঘোজাডাঙা সীমান্ত। অপরদিক, ঘোজাডাঙা থেকে প্রতিদিন কয়েকশো পণ্যবাহী ট্রাক দু-দেশের মধ্যে চলাচল করে। করোনার নতুন প্রজাতির সন্ধান পাওয়ায় সরকারি নির্দেশে ঘোজাডাঙা সীমান্তে সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। চলছে নমুনা সংগ্রহের কাজ।

সীমান্তে কর্তব্যরত চিকিৎসক রাজী সানা জানিয়েছেন, সরকারি নির্দেশিকা মেনে বাংলাদেশ থেকে আগত যাত্রীদের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সমস্ত যাত্রীদের ডকুমেন্ট রাখা হচ্ছে।

বাংলাদেশ সরকারের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে। প্রশংসা করেছেন পশ্চিমবঙ্গ সরকারের নেওয়া উদ্যোগেরও। কেন্দ্রের তরফ থেকে সব রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যদিও সতর্ক থাকার পরেও ওমিক্রনের হামলা থেকে ভারতকে রক্ষা করা যায়নি। কর্নাটকে দু ব্যক্তি করোনার নতুন প্রজাতিতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংস্পর্শে কারা এসেছিলেন তাদের খোঁজ শুরু হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ