দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কালীপুজোয় কাটছাঁট, দীপাবলি উ‍ৎসব বর্জন হিন্দুদের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুর্গাপুজোয় দেশের বিভিন্ন প্রান্তে পুজোমণ্ডপ ও মন্দিরে হামলার জেরে এতটাই আতঙ্কিত হিন্দু সম্প্রদায় যে চলতি বছর কালীপুজো উপলক্ষে দীপাবলি উ‍ৎসব পালন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয় নিরাপত্তাহীনতার কারণে একাধিক দিনের অনুষ্ঠানও বাতিলের পথে হাঁটছেন তাঁরা। পাশাপাশি যে জায়গায় দুর্গাপুজোয় হিংসার ঘটনা ঘটেছে সেখানে ঘটপুজো হবে। শুক্রবার ঢাকেশ্বরী মন্দিরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চট্টোপাধ্যায় এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

দুর্গাপুজোর সময়ে দেশজুড়ে পুজোমণ্ডপে ও মন্দিরে হামলার পরিপ্রেক্ষিতে এবার দেশে হিন্দু সম্প্রদায় কালীপুজোর আয়োজন নাও করতে পারে বলে গত কয়েকদিন ধরেই জল্পনা ছড়িয়েছিল। এদিনের সাংবাদিক সম্মেলনে সেই জল্পনায় জল ঢেলে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বলেন, ‘অনেক জায়গায় গুজব রটানো হচ্ছে, এবার কালীপুজো হবে না। তা একদমই সত্যি নয়। এবারেও কালীপুজো হবে। যেভাবে সম্ভব সেভাবে পুজোর আয়োজন করা হবে।’ তবে দেশে কালীপুজো হলেও ওই পুজোকে কেন্দ্র করে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘দুর্গাপুজোর সময়ে দেশের বিভিন্ন স্থানে যে হামলার ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আসন্ন কালীপুজো ও দীপাবলি উ‍ৎসব উপলক্ষে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু কালীপুজো গভীর রাতে হয় এবং দুর্গাপুজোর চেয়ে দেশে পুজোর সংখ্যা বেশি, সেই কারণে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার জন্য পুজো উদ্যোক্তাদের অনুরোধ জানানো হয়েছে। দুর্গাপুজোয় সাম্প্রদায়িক অপশক্তির নারকীয় তাণ্ডবের পরিপ্রেক্ষিতে এবারের দীপাবলী উৎসব বর্জন করা হবে। ওইদিন সন্ধ্যা ৬টা থেকে সোয়া ছয়টা পর্যন্ত ১৫ মিনিট কালো কাপড়ে মুখ ঢেকে দর্শনার্থী ও ভক্তরা স্ব স্ব মন্দিরে নীরবতা পালন করবেন। মন্দির এবং মণ্ডপের মূল দরজায় কালো কাপড়ে সহিংসতাবিরোধী শ্লোগান ‘সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াও’ সংবলিত ব্যানার টাঙানোর নির্দেশ দেওয়া হচ্ছে।’

এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের প্রাক্তন সভাপতি কাজল দেবনাথ, পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জয়ন্ত সেন, মহানগর পূজা  উদযাপন পরিষদের সভাপতি শৈলেন মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর মণ্ডল প্রমুখ।

Published by:

Share Link:

More Releted News:

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ