চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

গণহত্যার নিন্দায় বাংলাদেশ জাতীয় মানবাধিকার কমিশন

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশে হিন্দু নিধন নিয়ে এবার মুখ খুলল সে দেশের জাতীয় মানবাধিকার কমিশন। বুধবার মুক্তিযুদ্ধ জাদুঘরে আয়োজিত এক আলোচনাচক্রে কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম বলেন, সাম্প্রদায়িক হামলায় জড়িতরা মানবতার শত্রু। হামলা বন্ধ করতে হবে সমবেতভাবে। তাঁর কথায়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সেই সম্প্রীতিকে নষ্ট হতে দেওয়া যায় না। এই ব্যাপারে মানবাধিকার কর্মীদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে নাছিমা বেগম বলেন, দেখা গিয়েছে বহু মানবাধিকারকর্মী তাঁদের দায়িত্বের বাইরে গিয়ে কাজ করেন। নিজেদের স্বার্থ চরিতার্থ করাই তাঁদের লক্ষ্য হয়ে ওঠে। এমনকী জাতীয় মানবাধিকার কমিশনের লোগো ব্যবহার করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

সংখ্যালঘু নিধনের নিন্দা করে বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং বলেন, ‘বৈচিত্র্য কোনো হুমকি নয়। বৈচিত্র্য একটি শক্তি আর এতে আছে সৌন্দর্য। আমরা বৈচিত্র্যকে স্বীকার না করার অর্থ সৌন্দর্যকে অস্বীকার করব।’

উল্লেখ করা যেতে পারে, হিন্দু মন্দিরে হামলা-ভাঙচুরের ঘটনায় তেতে বাংলাদেশ। হাসিনা সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। একপ্রকার চাপে পড়ে পুলিশ মাঠে নামে। বেশ কয়েকজনকে গ্রেফতার করে। সরকারের নিন্দায় মুখর হয় খালেদা জিয়ার দল। এই হামলা নিয়ে ভারত সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রধানমন্ত্রী মোদি বা সরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিম্বা সরকারের শীর্ষস্থানীয় কোনও মন্ত্রী বিবৃতি শোনা যায়নি। 

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ