হাসিনা কন্যা পুতুলের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অভিযোগ ইউনূস সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রধানকে চিঠি দিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। ওই চিঠিতে ‘হু’-র দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের দায়িত্বে থাকা সায়মা ওয়াজেদের সঙ্গে সরকার কোনও যোগাযোগ রাখতে রাজি নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে। হাসিনা কন্যার পরিবর্তে যাতে সংস্থার সঙ্গে বাংলাদেশ সরকার সরাসরি যোগাযোগ করতে পারে, তার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ গত বছর অর্থা‍ৎ ২০২৩ সালের ১ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক নির্বাচিত হন। চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে এই দায়িত্ব পালন করছেন তিনি। পরিচালক পদে পাঁচ বছর থাকার কথা রয়েছে। বর্তমানে ভারতের রাজধানী দিল্লিতেই রয়েছেন হাসিনা কন্যা।

পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো রাষ্ট্রপুঞ্জের সহযোগী সংস্থার শীর্ষ পদে থাকায় অনেকটাই বিড়ম্বনায় পড়েছে মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কেননা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে হলে তাঁরই দ্বারস্থ হতে হবে অন্তর্বর্তী সরকার। ওই অস্বস্তি এড়াতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানকে চিঠি দিয়েছেন  স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা। ওই চিঠিতে বলা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে থাকা সায়মা ওয়াজেদের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক আর্থিক ও ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। তিনি একজন পলাতক আসামী। ওই পলাতক আসামীর সঙ্গে বাংলাদেশ সরকারের যোগাযোগ রাখা সম্ভব নয়। তাই পুতুলের পরিবর্তে যাতে সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা যায় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার