তারেককে চ্যালেঞ্জ, ঢাকাকে বাংলাদেশ মুক্ত করার ডাক দিয়ে আন্দোলনে জাতীয় নাগরিক পার্টি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সরকার গড়তে না পেরে স্বাধীন বাংলাদেশ খণ্ড-খণ্ড করার ষড়যন্ত্র শুরু করেছে পাকিস্তানপন্থী জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। সম্প্রতি কুড়িগ্রাম জেলা নিয়ে আলাদা দেশ গঠনের হুমকি দিয়েছে জামায়াতের সাংসদ। আর এবার খোদ দেশের রাজধানী ঢাকাকে বাংলাদেশ মুক্ত করার ডাক দিয়ে পথে নামার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলের শীর্ষ নেতা তথা পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্ট নাসিরুদ্দিন পাটোয়ারি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সমাজমাধ্যমে এক পোস্টেই ঢাকাকে বাংলাদেশ থেকে পৃথক করতে আন্দোলন শুরুর ঘোষণা দিয়েছেন। ওই আন্দোলনের নাম দেওয়া হয়েছে, ‘ঢাকা আজাদি’। সংবিধান বিশেষজ্ঞরা মনে করছেন, ‘স্বাধীন বাংলাদেশ থেকে ঢাকাকে বিচ্ছিন্ন করার ডাক দিয়ে কার্যত দেশদ্রোহিতার অপরাধ করেছেন এনসিপি নেতা। অবিলম্বে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করে তাকে গ্রেফতার করা উচিত।’

২০২৪ সালের জুলাই ও অগস্টে শেখ হাসিনা উচ্ছেদ আন্দোলনে গুলি চালিয়ে নিরীহ মানুষ ও পুলিশ হত্যার দায়ে অভিযুক্ত নাসিরউদ্দিন পাটোয়ারি। সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তিনি জামায়াতের সমর্থনে দাঁড়িয়েও বিএনপির বর্ষীয়ান নেতা মির্জা আব্বাসের কাছে হেরে গিয়েছিলেন। আর ওই হারের পরেই বিএনপি সরকারের বিরুদ্ধে ফের গণঅভ্যুত্থানের হুমকি দিয়েছেন পাকিস্তানি গুপ্তচর সংস্থার এজেন্ট নাসিরুদ্দিন।

এদিন সমাজমাধ্যমে এক পোস্টে ঢাকাকে মুক্ত করার ডাক দিয়ে তিনি লিখেছেন, ‘আমরা ঢাকা শহরের প্রতিটি ওয়ার্ডে যাব। মানুষের কথা শুনছি, সমাজ গুছিয়ে নেব, দুর্নীতি, অন্যায়, অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করবো। ঢাকা মুক্ত হবে (Dhaka will be Azad)’। স্ট্যাটাসে #DhakaAzadi’ ব্যবহারও করেছেন। সেই সঙ্গে ঢাকা মুক্ত করার অঙ্গ হিসাবে ‘আজাদি যাত্রা’য় (Azadi Jatra) অংশগ্রহণের জন্যও সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন।

নাইজেরিয়ায় ভয়াবহ নৌকাডুবি, শিশু ও মহিলা সহ নিহত ৪৭

সাংসদ-পুত্রের বেপরোয়া ড্রাইভিংয়ে প্রাণ গেল পথচারী তরুণীর

উত্তরবঙ্গে পৌঁছেই জনপ্রতিনিধিদের বৈঠকে ডাক অমিত শাহের, পাহাড় সমস্যার সমাধান?

রাতের বেঁচে যাওয়া ডাল দিয়েই হবে সকালের জমজমাট ব্রেকফাস্ট, বানিয়ে নিন ৪ মজাদার রেসিপি

টাইব্রেকারে জিতে ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের মুখোমুখি মোহনবাগান

২৮ অগস্ট বছরের শেষ চন্দ্রগ্রহণ, ৫ রাশির জাতকদের জীবনে নেমে আসবে সঙ্কট!

ভয়াবহ দুর্ঘটনা সম্প্রীতি উড়ালপুলে, বাইক-চারচাকার সংঘর্ষে মৃত্যু ২১ বছরের যুবকের

ক্যানসারের ঝুঁকি থেকে সুরক্ষা পেতে নিয়মিত পাতে রাখুন এই পাঁচ জিনিস

সাবধান, ২৪ অগস্ট থেকে মোবাইল ফোনের সিম নেওয়ার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

৬ ভারতীয় নাবিক সহ তুরস্কের অস্ত্রবোঝাই জাহাজ অপহরণ সোমালি জলদস্যুদের

মায়ের পাওয়া অন্নপূর্ণা যোজনার টাকা দিয়ে জলবন্দি মানুষের পাশে দাঁড়াল ৩ পড়ুয়া

সম্পত্তির লোভে বাবাকে গলা টিপে খুন, ছেলে-বউমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিল আদালত

শিলংয়ে ডুরান্ড সেমিফাইনাল ঘিরে উত্তেজনা! আক্রান্ত মোহনবাগান সমর্থকরা, গাড়ি ভাঙচুরের অভিযোগ

‘ফায়ার লাইসেন্স না থাকলেই হোটেলে ঝোলানো হবে তালা’, কড়া হুঁশিয়ারি চন্দননগর পুলিশের