কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশ ছেড়ে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হল না। কাতারে গ্রেফতার হয়েছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান শেখ আব্দুল হান্নান। বাংলাদেশ সরকারের বিশেষ অনুরোধে সাড়া দিয়েই দেশত্যাগী প্রাক্তন বায়ুসেনা প্রধানকে গ্রেফতার করেছে কাতার পুলিশ। গ্রেফতার হওয়া শেখ আব্দুল হান্নান দেশ থেকে পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘মানসপুত্র’ হিসেবেই পরিচিত। বঙ্গবন্ধু কন্যার সরকারের সময় ২০২১ সালের ১২ জুন বিমানবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব নেন। ২০২৪ সালের ১১ জুন অবসরে যান শেখ হান্নান। ওই বছরের ৫ অগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে।

দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ স্নেহভাজন হওয়ার সুবাদে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান থাকাকালীন একাধিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ রয়েছে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে। বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা হারানোর পরেই ঢাকা ছেড়ে পালিয়ে যান তিনি।  আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগে শেখ আব্দুল হান্নান ও তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রথম মামলার অভিযোগে বলা হয়, শেখ আব্দুল হান্নান বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া তার নামে থাকা ছয়টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে। দ্বিতীয় মামলায় বিমানবাহিনীর প্রাক্তন প্রধানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে অবৈধভাবে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে থাকা ৩২টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার লেনদেন সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের আর্জির ভিত্তিতে ২০২৫ সালের ৫ মে হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের দেশত্যাগের উপরে নিষেধাজ্ঞা জারি করে আদালত।

প্রাক্তন বিমানবাহিনীর প্রধান শেখ আব্দুল হান্নানের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার বিষয়টি জানাজানি হতেই তাকে দেশে ফিরে আনতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছিল বাংলাদেশ পুলিশ। রবিবার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের মুখপাত্র তথা উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের জানিয়েছেন, ‘গত ১৫ অক্টোবর বিমানবাহিনীর প্রাক্তন প্রধান শেখ আব্দুল হান্নানকে গ্রেফতার করেছে কাতার পুলিশ। ইন্টারপোলের তরফে ই-মেইলের মাধ্যমে ওই গ্রেফতারির কথা জানানো হয়েছে।’

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টের ঘটনায় নিহত বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

‘খুলব কি না জানিনা’, সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো নিয়ে যা বললেন বিধায়ক সজল ঘোষ

চোরবাগানে বিপর্যয়ে বন্ধ শ্রীরামপুরের পুজো, মণ্ডপে মণ্ডপে টহলদারি পুলিশ প্রশাসনের

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

মেক্সিকো উপকূলে নৌকাডুবির পরেই হাঙরের হামলা, নিখোঁজ ১১

অষ্টমীর ভোগে একটু অন্যরকম কিছু চাই? ছোলা দিয়ে বানান ৩ সুস্বাদু পদ, রইল রেসিপি

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের