প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগার থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই সরানোর নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সমালোচনার ঝড় ওঠার পরে বাংলাদেশের   ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই রাখার নির্দেশ প্রত্যাহার করে নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রক। শুধু প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বই-ই নয়, তাঁর বাবা জিয়াউর রহমান ও মা খালেদা জিয়াকে নিয়ে লেখা দুটি বই রাখার নির্দেশও বাতিল করা হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রকের উপসচিব রওশন আরা পলির স্বাক্ষরিত এক আদেশে প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে জিয়াউর রহমান-খালেদা জিয়াকে নিয়ে লেখা এবং তারেক রহমানের লেখা বই রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানানো হয়েছে।

গত ৩ জুন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রকের তরফে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে (ডিপিই) জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের তিনটি বই গ্রন্থাগারে রাখার নির্দেশ দিয়ে একটি চিঠি পাঠানো হয়। ওই চিঠিতে বলা হয়েছিল, প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের পাঠাগারে যেন এ তিনটি বইয়ের অন্তত এক সেট রাখা হয়, তা নিশ্চিত করতে হবে। তিনটি বইয়ের মধ্যে দুটির লেখক বিএনপি সমর্থক বুদ্ধিজীবী মাহফুজ উল্লাহ ও অন্যটির লেখক খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান। মাহফুজ উল্লাহর লেখা বই দুটি হল-‘প্রেসিডেন্ট জিয়া: রাজনৈতিক জীবনী’ ও ‘বেগম খালেদা জিয়া: জীবন ও সংগ্রাম’। প্রধানমন্ত্রী তারেক রহমানের লেখা বইটি হল-‘‘সবার আগে বাংলাদেশ’।’

ওই নির্দেশের কথা জানাজানি হতেই সমালোচনার ঝড় ওঠে। সমাজমাধ্যমে আনেক নেটা নাগরিক ও বিভিন্ন পেশার বিশিষ্টজনেরা ওই নির্দেশের সমালোচনা করে বলেন, ‘স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা বই শিক্ষা প্রতিষ্ঠানে রাখার সিদ্ধান্ত নিয়ে প্রতিনিয়ত সমালোচনা করে চলেছেন বিএনপি নেতারা। শেখ মুজিবকে নিয়ে লেখা বই রাখা যদি অপরাধ হয়, তাহলে জিয়াউর রহমান-খালেদা জিয়াকে নিয়ে লেখা বই রাখা কেন অপরাধ হবে না। তাছাড়া প্রধানমন্ত্রীকে খুশি রাখতে কেন তার মতো একজন অর্ধশিক্ষিতের লেখা বই শিশুদের পড়ানো হবে?’ ওই সমালোচনার পরেই প্রাথমিক বিদ্যালয়ের গ্রন্থাগারে তিনটি বই না রাখার নির্দেশিকা জারি হল।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক