দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আর্থিক ভিক্ষা পাওয়ার আশায় বাংলাদেশের চট্টগ্রাম ও মাতারবাড়ি বন্দর পরোক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সূত্রের খবর, বাংলাদেস ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে খুব শিগগিরই কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হতে চলেছে। ওই চুক্তির ফলে মার্কিন সামরিক বাহিনী বাংলাদেশের বন্দর ও বিমানঘাঁটির পরিকাঠামো ব্যবহারের সুযোগ পেতে চলেছে।

ইউক্রেনভিত্তিক সামরিক সংবাদমাধ্যম militarnyi.com-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ৫-৭ মে মার্কিন বাণিজ্য মন্ত্রকের এক প্রতিনিধিদল ঢাকা সফরকালে উভয় পক্ষ পূর্বে স্বাক্ষরিত পারস্পরিক বাণিজ্য চুক্তি (এআরটি)-র বাস্তবায়ন শর্তাবলী নিয়ে আলোচনা করেছে। ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে লেখা ব্যক্তিগত চিঠিতে দুটি প্রতিরক্ষা চুক্তি—জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন অ্যাগ্রিমেন্ট (জিএসওএমআইএ) এবং স্বাক্ষর করার বিনিময়ে আরও অর্থনৈতিক সুবিধা দেওয়ার লোভ দেখিয়েছেন।  অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস-সার্ভিসিং অ্যাগ্রিমেন্ট (এসিএসএ)চুক্তি স্বাক্ষরিত হলে মার্কিন যুদ্ধজাহাজ ও বিমান রক্ষণাবেক্ষণ, জ্বালানি ভরা এবং রসদ সরবরাহের জন্য বাংলাদেশের বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে পারবে। বাংলাদেশের দুই বন্দর চট্টগ্রাম ও মাতারবাড়িকে বেছে নিচ্ছে মার্কিন সরকার।

যদিও ওই চুক্তি নিয়ে বাংলাদেশ বা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত সামরিক চুক্তি করলে বাংলাদেশের স্বাধীনতা সঙ্কুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। মার্কিন-বাংলাদেশ চুক্তি চিন ও ভারতের পক্ষে উদ্বেগজনক হবে। প্রাক্তন এক কূটনীতিবিদের কথায়, ‘স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ঐতিহাসিকভাবে ‘সবার সঙ্গে বন্ধুত্ব’ নীতি অনুসরণ করেছে। কিন্তু সেই নীতি বিসর্জন দিয়ে যদি কোনও একটি শক্তির নিরাপত্তা বলয়ের অংশ হয়ে যায়, তাহলে ভবিষ্যতে স্বাধীন বিদেশনীতি বজায় রাখা কঠিন হতে পারে।’

২০ বছর আগে নগ্ন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব সইফকে, ‘না’ করে এখন পস্তাচ্ছেন নায়ক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ

সূর্য-বুধ-বৃহস্পতির সংযোগ, ১৬ জুলাই থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

ডিগ্রি ছাড়াই ডাক্তার! অপসারিত মমতা ঘনিষ্ঠ চিকিৎসক এস পি দাসের কন্যা

গভীর রাতে গৃহবধূকে একা পেয়ে যা করলেন তৃণমূল নেতা… কড়া পদক্ষেপ পুলিশের

নাবালিকাকে ধর্ষণের অভিযোগে কাঠগড়ায় বাবা-দাদু, উত্তপ্ত হাবরা

একঘেয়ে সস নয়, কাবাব-পকোড়ার স্বাদ বাড়াতে ঘরেই বানিয়ে ফেলুন ৫ দুর্দান্ত চাটনি

স্বর্ণ ব্যবসায়ীকে নৃশংসভাবে কুপিয়ে খুন, গোটা শরীরে অ্যাসিড ঢালল দুষ্কৃতীরা

স্বস্তি মমতার! ফ্রিজ অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবে কালীঘাট তৃণমূল, জানাল হাইকোর্ট

হাসপাতালে বন্ধ হবে ‘দালালরাজ’, স্বাস্থ্য ভবন থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

বারুইপুরে প্রভাস মণ্ডলের এনকাউন্টার কাণ্ডের তদন্তে সিআইডি

চাকরি বিক্রির বিনিময়ে ২০ কোটি তুলেছিলেন সুজিত! সাপ্লিমেন্টারি চার্জশিটে দাবি ইডির

ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ৩৮১১, এখনও চলছে উদ্ধার কাজ

‘বুদ্ধিজীবীরা সমাজবিরোধী, এদের মাথায় ডিম ছুড়ুন’, নিদান দিলীপ ঘোষের