চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

এরশাদের জাতীয় পার্টি এবং শরিকদের ৩২ আসন ছাড়ল শেখ হাসিনার দল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রহসনের ভোটকে ‘বৈধতার স্বীকৃতি’ দিতে প্রাক্তন প্রেসিডেন্ট হুসেইন মহমদ এরশাদের জাতীয় পার্টিকে ২৬ আসন ছাড়ল আওয়ামী লীগ। পাশাপাশি জোট শরিকদের জন্য আরও ৬টি আসন ছেড়েছে। অর্থা‍ৎ ৩২ আসনে প্রার্থী দিচ্ছে না শাসকদল। বাকি ২৬৭ আসনে লড়বেন দলীয় প্রার্থীরা। রবিবার নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়ে এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল। যদিও আওয়ামী লীগ ২৬ আসন ছাড়লেও ৩০০ আসনের মধ্যে ২৮৩ আসনে লড়াইয়ের ঘোষণা করেছে জাতীয় পার্টি। অর্থা‍ৎ শাসকদলের সঙ্গে ২৫৭ আসনে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে নামছে এরশাদের দল।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর ওই নির্বাচনের জন্য এদিনই ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। আগামিকাল সোমবার লড়াইয়ের ময়দানে থাকা বিভিন্ন প্রার্থীদের প্রতীক বরাদ্দ করবে নির্বাচন কমিশন। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ মুহুর্তে জাতীয় পার্টি ও শরিকদের ৩২ আসন ছাড়ার সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল। আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া জানিয়েছেন, শরিকদলের প্রার্থীরা নৌকা প্রতীকেই ভোটে লড়বেন। আর জাতীয় পার্টিকে যে ২৬ আসন ছাড়া হচ্ছে সেখানে আওয়ামী লীগের প্রার্থীরা মনোনয়ন তুলে নিচ্ছেন।

এদিন দুপুরে আচমকাই এরশাদের দলের পক্ষ থেকে ঘোষণা করা হয়, ৭ জানুয়ারির ভোটে অংশ নেওয়া হবে কিনা, তা চূড়ান্ত করতে বিকেলে দলের শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসবেন। ওই হুমকি ঘোষণার পরেই তড়িঘড়ি করে জাতীয় পার্টিকে ২৬ আসন ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে শাসকদল। যদিও শেখ হাসিনার দলের সঙ্গে কোনও জোটে যাওয়া হচ্ছে না বলে জানিয়েছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। বিকেলে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, ‘সংসদের ৩০০ আসনের মধ্যে ২৮৩ আসনে লড়বে জাতীয পার্টি। আওয়ামী লীগের সঙ্গে কোনও জোট হচ্ছে না।’

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ