চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মন্দির, হিন্দুদের দোকানে হামলার ঘটনায় গ্রেফতার আরও এক

আন্তর্জাতিক ডেস্ক: ফেনীতে সংখ্যালঘু হিন্দু মন্দির ও দোকানে ভাঙচুরের ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ আরও একজনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম করিমুল হক (৩০)। সিআইডি এই গ্রেফতারের খবর দিতে গিয়ে জানিয়েছে, শনিবার রাতে করিমুলকে ফেনী শহরের ১৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম উকিলপাড়া এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রবিবার ধৃতকে ফেনীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাঠিয়ে সিআইডি সাত দিনের পুলিশ হেফাজত চেয়েছে। আগামী মঙ্গলবার এই আর্জির শুনানি। ধৃতকে আপাতত ফেনী কারাগারে রাখা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ফেনীতে গত ১৬ অক্টোবর রাতে শহরের কালীপাল গাজীগঞ্জ মহাপ্রভুর আশ্রম, ট্রাংক রোড ও বড় বাজারের দুটি কালীমন্দির, শহরের তাকিয়া রোডে হিন্দুদের বেশ কিছু দোকানপাটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ,  র‍্যাব ও মন্দির কমিটির তরফ থেকে মডেল থানায় মোট চারটি মামলা করা হয়। র‍্যাব,  সিআইডি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে  এখন পর্যন্ত ২৩ জনকে গ্রেফতার করে।

মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক তথা ফেনী সিআইডির উপপরিদর্শক মহম্মদ হুমায়ুন কবির বলেন, চারটি মামলার মধ্যে দুটি মামলা ফেনীর সিআইডিকে দেওয়া হয়েছে। ধৃতদের জেরা করে বেশ কিছু তথ্য পাওয়া গিয়েছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা জানার চেষ্টা চলছে। বাকিরাও দ্রুত ধরা পড়বে।

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ