চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশ: মূল ষড়যন্ত্রী চিহ্নিত,  দাবি পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশ অশান্ত করার মূল ষড়যন্ত্রীকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলে দাবি পুলিশের। পুলিশের বয়ান অনুযায়ী, যাবতীয় অশান্তির পরিকল্পনা কুমিল্লার বছর ৩৫-য়ের যুবক ইকবাল হোসেনের। গত ১৩ অক্টোবর নানুয়া দিঘীর পার পুজো মণ্ডপে এই যুবক মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরান রেখে এসেছিল। তারপর থেকে বাংলাদেশের নানা প্রান্তে আগুন  জ্বলতে শুরু করে।  বাংলাদেশ পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বেলায় সাংবাদিক সম্মেলনে ষড়যন্ত্রী ইকবালকে পেশ করা হবে।

কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ এই খবর দিতে গিয়ে জানিয়েছেন, ঘটনার পর ওই এলাকার নজরক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে ইকবালকে চিহ্নিত করা হয়েছে। পুলিশের বয়ান অনুযায়ী, একটি মসজিদ থেকে ইকবালকে কোরান হাতে নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়। মসজিদ থেকে সে সোজা চলে যায় দিঘীর পার পুজো মণ্ডপে। পুলিশের আরও দাবি, ইকবালকে গ্রেফতার করতে তাঁর পরিবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। হিংসাত্মক ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এখনও পর্যন্ত ৪১জনেক আটক করেছে। তাদের বিরুদ্ধে একাধিক ধারায় রুজু করেছে মামলা ।  

বাংলাদেশ পুলিশ তাদের ফেসবুক পেজে এই নিয়ে পোস্ট করেছে। সেখানে তারা বলেছে, পরিস্থিতির দিকে কড়া নজর রয়েছে। নজর রেখেছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও।

ইকবালের মা আমিনা বেগমের বয়ান অনুসারে, তাঁর ছেলে মাদকাসক্ত। ১০ বছর আগে ছেলের ওপর ছুরি হামলায় সে গুরুতর জখম হয়। বেশ কয়েক মাস টানা চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলেও মাদকের প্রতি আসক্ত হয়ে পড়ে। এই নিয়ে পরিবারে কম অশান্তি হয়নি। বাংলাদেশ অশান্ত করার পিছনে ছেলে জড়িয়ে পড়ার ঘটনায় পরিবার অনুতপ্ত বোধ করছে।

 

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ