ঠাকুরমা-বাবার পথ অনুসরণ করে রাজনীতিতে পা রাখলেন খালেদার নাতনি জাইমা

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন….’। ঠাকুরমা খালেদা জিয়া ও বাবা তারেক রহমানের পথ আনুসরণ করে রাজনীতিতে পা রাখলেন জাইমা রহমান। প্রথমবার অংশ নিলেন বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে। ইতিমধ্যেই তারেক রহমানের কন্যার রাজনীতিতে অভিষেক লগ্নের ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও বিএনপির তরফে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের রাজনীতিতে পদার্পণের ইঙ্গিত মিলেছে ওই বৈঠকে। কিছুদিনের ভিতরেই আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে।’ প্রসঙ্গত, গত অক্টোবরে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘বিবিসি’-কে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান নিজের কন্যা জাইমার রাজনীতিতে পদার্পণ নিয়ে বলেছিলেন, ‘ভবিষ্যতে পরিবার থেকে কেউ রাজনীতিতে আসবেন কি না—তা “সময় এবং পরিস্থিতিই বলবে।”

আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর ওই নির্বাচনের জন্য ইতিমধ্যেই বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। জোরকদমে শুরু হয়েছে ভোট প্রস্তুতির কাজ। বিদেশে বসবাসকারীরা এবার সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। গত রবিবার প্রবাসীদের ভোট নিবন্ধীকরণ-সহ নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ইউরোপে থাকা বিএনপি নেতাদের এক ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়েছিল। বৈঠকে ঢাকা থেকে যুক্ত ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মাহবুব উদ্দিন খোকন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেল। ওই বৈঠকে সবাইকে বিস্মিত করে দিয়ে অংশ নিয়েছিলেন তারেক রহমানের কন্যা জাইমা।

সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ৩৯ সেকেন্ডের ভিডিওতে় দেখা যাচ্ছে খালেদা জিয়ার নাতনি বৈঠকে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানাচ্ছেন। জাইমাকে বলতে শোনা যাচ্ছে, ‘সবাইকে ধন্যবাদ। আপনারা যে মতামত, সমস্যা ও সুবিধাগুলি তুলে ধরেছেন—সেগুলির নোট নেওয়া হয়েছে। কেন্দ্রীয়ভাবে আমরা কী করতে পারি তা দেখব। কাজ এগিয়ে নিতে হবে, দেরি করা চলবে না। সবার উচিত যোগাযোগ রেখে নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ করা।’ ২০০৮ সালে বাবা তারেক রহমান ও মা জোবাইদা রহমানের সঙ্গে ঢাকা থেকে লন্ডনে চলে যান জাইমা। সেখানে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষা সম্পন্ন করেন। তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইনে স্নাতক এবং লিঙ্কনস ইন থেকে বার-অ্যাট-ল’ ডিগ্রি অর্জন করেছেন।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?