দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চলতে চলতে দু’ভাগ হয়ে গেল ট্রেন, বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা যাত্রীদের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের রেল পরিষেবার কঙ্কালসার চেহারাটা ফের প্রকট হল। সোমবার বিকালে  সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস চলতে চলতে আচমকাই দু’ভাগ হয়ে যায়। মনতলা স্টেশন ছাড়ার কিছুক্ষণ বাদেই ঘটনাটি ঘটায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা। তবে বেশ কয়েক ঘন্টা দুর্ভোগ পোহাতে হয় তাঁদের। সন্ধ্যার পরে বিচ্ছিন্ন হওয়া দুই অংশ জুড়ে ট্রেনটি ফের ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সোয়া এগারোটা নাগাদ সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস। ট্রেনটিতে মোট ১৫টি বগি ছিল। বেলা তিনটে চল্লিশ মিনিট নাগাদ ট্রেনটি হবিগঞ্জের মনতলা স্টেশনে পৌঁছয়। সেখানে দু মিনিট যাত্রা বিরতির পরে তিনটে ৪২ মিনিট নাগাদ ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যের দিকে যাত্রা শুরু করে। স্টেশন ছেড়ে কিছুদূর যেতে না যেতেই ট্রেনের মাঝখানে বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটির পিছনের পাঁচটি বগি মূল ইঞ্জিনের অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাঁচটি বগি ফেলে রেখেই চলতে থাকে ট্রেন। খানিকবাদে স্থানীয় বাসিন্দারা চিৎকার করে ট্রেন চালকের গোচরে আনেন অঘটনের বিষয়টি। শেষ পর্যন্ত চালক ট্রেন থামিয়ে ফের পিছিয়ে আসে। বেশ কয়েক ঘণ্টা বাদে ফের বগি জুড়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ট্রেনটি।

দুর্ঘটনার সময়ে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেসেই ছিলেন ঢাকার বাসিন্দা মফিদুল ইসলাম। অতীতে এমন অভিজ্ঞতার সন্মুখীন হননি। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমরা প্রথমে আঁচ করতে পারিনি। পরে দেখি আশপাশের লোকজন চিৎকার করছেন। জানালা দিয়ে দেখি কিছু বগি নিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে। পরে বুঝতে পারি ট্রেনটি জয়েন্ট খুলে দু’ভাগে ভাগ হয়ে গিয়েছে। ভাগ্যিস স্টেশনের কাছে এই অঘটন ঘটেছে। না হলে বড়সড় ঘটনা ঘটত।’

Published by:

Share Link:

More Releted News:

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ