বাংলাদেশে চরম তেল সঙ্কট, চিনের কাছে জ্বালানি ‘ভিক্ষা’ চাইল তারেকের সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সংঘাতের কারণে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় চিনের কাছে সহায়তা চেয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত চিনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, জ্বালানি পরিস্থতি মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বেইজিং। তবে ঠিক কোন ধরনের জ্বালানি সহায়তা প্রয়োজন, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে বিস্তারিত জানতে চেয়েছে চিন। সোমবার (৯ মার্চ) সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান চিনা রাষ্ট্রদূত।

তিনি বলেন, বৈঠকে নতুন সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা কয়েকটি গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প নিয়েও আলোচনা হয়েছে। অরথনিতি, বাণিজ্য, বিনিয়োগ সহ পারস্পরিক সহযোগিতায় বিভিন্ন দিক দিয়ে দুই দেশের মধ্যে ইতিবাচক মতবিনিময় হয়েছে। চিনা রাষ্ট্রদূত আরও জানান, তিস্তা প্রকল্প নতুন সরকার ও চিনের কাছে বিশেষ গুরুত্ব পাওয়া একটি উদ্যোগ। প্রকল্পটির কাজ দ্রুত শুরু করার বিষয়ে উভয় পক্ষই আশাবাদী। পাশাপাশি, নতুন ঋণ সহায়তা এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন: বাথরুমেও নজরদারি AI চশমার, ব্যক্তিগত মুহূর্ত রেকর্ড করার অভিযোগে মেটার বিরুদ্ধে বড় মামলা

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম তিন সপ্তাহের মধ্যেই চিনের চারটি কোম্পানি বাংলাদেশে প্রায় ১০০ মিলিয়ন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে দেশে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। 

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় ইরানকে ঘিরে সামরিক পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। আমেরিকা ও ইজরায়েল ইরানের বিভিন্ন সামরিক ঘাঁটি, পারমাণবিক স্থাপনা এবং তেল পরিকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক মহলে খবর ছড়িয়েছে। 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ৪ নাবিকের মৃত্যুতে রুশ রাষ্ট্রদূতকে তলব ভারতের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

‘জানি আমাকে আবারও দেশদ্রোহী বলা হবে’, দিল্লিতে ককরোচদের আন্দোলনকে সমর্থন দিলজিতের

ট্রাম্পের নিশানায় এবার কানাডা, ৫০ শতাংশ শুল্ক আরোপ

প্রয়াত ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার কেভিন কিগান

রথ টানতেই লাগে ঝটকা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মর্মান্তিক পরিণতি দুই ছাত্রের

২০ জুলাই পার হলেও অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা পাননি? এই নম্বরে ফোন করলেই অগাস্টে মিলবে টাকা

২১শে-র সকালে ফের কলকাতাসহ ৮ জায়গায় ইডির তল্লাশি অভিযান

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু