চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

র‍্যাব আধিকারিকদের উপরে নিষেধাজ্ঞা, মার্কিন দূতকে তলব বিদেশ মন্ত্রকের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের অন্যতম এলিট ফোর্স র‍্যাবের প্রাক্তন ও বর্তমান শীর্ষ আধিকারিকদের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বেজায় চটেছে সরকারের শীর্ষ মহল। শনিবার সকালেই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করেছিলেন বিদেশ সচিব মাসুদ বিন মোমেন। মার্কিন যুক্তরাষ্ট্রের এমন ‘অসভ্যতামি’ যে ঢাকা বরদাস্ত করবে না, তা স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয় তাঁকে। সূত্রের খবর, তোপের মুখে পড়ে মার্কিন রাষ্ট্রদূত জানিয়েছেন, ‘বিষয়টি সম্পর্কে তিনি অবহিত ছিলেন না। তিনিও গোটা বিষয়ে হতচকিত। বাংলাদেশের আপত্তির কথা ওয়াশিংটনকে জানানো হবে।’ 

শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‍্যাবের প্রাক্তন মহাপরিচালক তথা বাংলাদেশ পুলিশের বর্তমান প্রধান বেনজীর আহমেদ সহ ছয় প্রাক্তন ও বর্তমান আধিকারিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে মার্কিন রাজস্ব বিভাগ। আর ওই সিদ্ধান্তে কার্যত অস্বস্তিতে পড়তে হয় বাংলাদেশ সরকারকে। মার্কিন নিষেধাজ্ঞাকে রাজনৈতিক হাতিয়ার করে শেখ হাসিনা প্রশাসনকে বিঁধতে আসরে নামে বিএনপি সহ বিরোধীরা।

মার্কিন নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ হয়ে এদিন সকালেই ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারকে তলব করার জন্য বিদেশ সচিব মাসুদ বিন মোমেনকে নির্দেশ দেন বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন। সেই নির্দেশ পাওয়ার জন্যই মার্কিন দূতকে তলব করেন বিদেশ সচিব। মার্কিন দূতকে তলব করে যেমন তাঁকে সতর্ক করে দেওয়া হয়েছে, তেমনই বাইডেন প্রশাসনের এমন সিদ্ধান্তকে প্রকাশ্যেই কটাক্ষ করেছেন বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন।

এদিন দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস আকাদেমির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘যে দেশে প্রতি বছর ছয় লক্ষ লোক নিখোঁজ হন, সেই দেশ মানবাধিকারের ডঙ্কা বাজাচ্ছে। কোনও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠলে তার প্রধানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া ঢং হয়ে উঠেছে।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ