দিল্লির উপরে চাপ তৈরি! হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আর্জি জানিয়ে ইন্টারপোলের দ্বারস্থ তারেক সরকার

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে তৎপর তারেকের সরকার। এবার ইন্টারপোলের দ্বারস্থ হল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন। দুর্নীতির বিভিন্ন মামলায় শেখ হাসিনা-সহ ১০ জন পলাতক আসামিকে দেশে ফেরাতে ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করেছে দুদক (দুর্নীতি দমন কমিশন)। আর বাংলাদেশের বিএনপি সরকারের এই পদক্ষেপে চাপ বাড়ল নয়াদিল্লির। এমনটাই মনে করছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। কারণ হাসিনা এই মুহূর্তে ভারতেই রয়েছেন বলে সূত্র মারফত জানা গিয়েছে। ইন্টারপোল কোনও নির্দেশ দিলে সেটা ভারতকে মানতেই হবে। আর তার ফলে চাপ বাড়বে নয়াদিল্লির।

আরও পডুন: কঙ্গোর বিরুদ্ধে ১-০ গোলে জিতে নকআউটে কলম্বিয়া, চাপে পড়ল পর্তুগাল

দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক তানজীর আহমেদ জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছি আমরা। দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়ায় অংশ নিতে হবে তাঁদের। কিন্তু হাসিনাকে কিছুতেই দেশে ফেরানো যাচ্ছে না। তাই ইন্টারপোলের দ্বারস্থ হয়ে রেড নোটিশ জারি করার আবেদন করা হয়েছে। তবে শুধুই হাসিনা নন, এই ঘটনায় প্রাক্তন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাভেদ, তাঁর স্ত্রী রুকমিলা জামান, পাশাপাশি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম এবং তাঁর পরিবারের কয়েকজন সদস্যসহ মোট ১০ জন আসামির বিরুদ্ধেও ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে দুর্নীতি দমন কমিশন।

ওই কমিশনের তরফে আরও জানানো হয়েছে, বিদেশে থাকা এইসব ব্যক্তির বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করা যাচ্ছে না। তাঁদের দেশে ফেরানোর প্রয়োজন। সেই হিসেবেই ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে হাসিনাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।

পেটের এই লক্ষণগুলি অবহেলা নয়, হতে পারে পাকস্থলীর ক্যানসার

মশা তাড়াতে বাড়িতে রাখুন এই ৪ গাছ, প্রাকৃতিক উপায়েই কমবে উপদ্রব

ডায়েট রুটিনে সকালের ব্রেকফাস্টে রাখুন ডিমের স্যালাড, রইল রেসিপি

রেস্তোরাঁর স্বাদ এবার বাড়িতেই! বানিয়ে নিন কলকাতার স্টাইলে চিলি চিকেন

মৌরি-জিরে জল খেয়ে ওজন কমাচ্ছেন? জেনে নিন ৬ উপকারিতা

বর্ষায় ফ্রিজে রাখছেন এই ৫ ফল! নষ্ট হতে পারে স্বাদ ও গুণমান?

কারাগারের সেল থেকে ফাঁসির মঞ্চ, স্বাধীনতা দিবসে ঘরে দেখুন আলিপুর মিউজিয়াম

NRS-এ নার্সের মৃতদেহ উদ্ধারের ঘটনায় রহস‍্যমৃত‍্যুর মামলা রুজু করল লালবাজার

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

সিলেবাসে আগামী শিক্ষাবর্ষেই শ্যামাপ্রসাদকে নিয়ে অধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থ কষ্টে ভুগছেন? দুহাতে রোজগার করতে মানিব্যাগ থেকে আজই সরান এই জিনিসগুলি

পর্যটন দফতরের ওয়েবসাইটে মহাপ্রভুর জন্মস্থান হিসেবে নবদ্বীপের সঙ্গে মায়াপুরের নাম, বিতর্ক

৭০০০mAh ব্যাটারি সহ 5G স্মার্টফোন! কত টাকায় মিলবে Realme 16x?