চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খালেদা জিয়ার বিদেশে চিকি‍ৎসার দাবিতে গণঅনশনে বিএনপি নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দলনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে উন্নত চিকি‍ৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে শনিবার রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় গণ অনশনে বসেছেন বিএনপি নেতা-কর্মীরা। সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত ওই কর্মসূচি চলবে। এদিন বিকালেই পরবর্তী কর্মসূচির ঘোষণা দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির।

প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে এদিন সকালে রাজধানীর নয়া পল্টনে দলের সদর দফতরের সামনে গণ অনশন কর্মসূচিতে সামিল হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, রুহুল কবীর রিজভিরা। অনশন মঞ্চে মির্জা ফখরুল বলেন, ‘দেশে বর্তমানে ফ্যাসিস্ত সরকার চলছে। ওই সরকার দেশের দুবারের প্রধানমন্ত্রীকে চিকি‍ৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে না। সরকার যাতে ওই অনুমতি দিতে বাধ্য হয়, তার জন্য প্রয়োজনে আরও বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে হবে।’

বিএনপির গণ অনশন কর্মসূচিকে ঘিরে যাতে অপ্রীতিকর কোনও ঘটনা না ঘটে তার জন্য ব্যাপক নিরাপত্তার বন্দোবস্থ করা হয়েছিল। জলকামানের পাশাপাশি বেশ কয়েকটি প্রিজন ভ্যানও মজুত রাখা হয়েছে। নয়া পল্টনে বিএনপির সদর কার্যালয়ের আশেপাশের রাস্তা বন্ধ রাখা হয়েছে।

অন্যদিকে গণঅনশন নিয়ে বিএনপি নেতা-কর্মীদের হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এদিন দুপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বিএনপির রাজনৈতিক কর্মসূচি নিয়ে আমাদের কোনও মাথাব্যথা নেই। কিন্তু যদি কর্মসূচির নামে অরাজকতা চালানোর চেষ্টা হয়, তাহলে তা বরদাস্ত করা হবে না। কেউ রাস্তায় নেমে অরাজকতা তৈরি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।’

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ