চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘সীমান্ত হত্যা ভারতের জন্য লজ্জাজনক’, দিল্লিকে খোঁচা বিদেশ মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: সীমান্ত হত্যা নিয়ে মুখ খুলে ভারতকে খোঁচা দিলেন বিদেশ মন্ত্রী এ কে আবদুল মোমেন। শনিবার টুঙ্গিপাড়ায় সীমান্ত হত্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সীমান্তে কারও প্রাণ যাক আমরা চাই না। ভারত সরকারও চায় না। সীমান্ত হত্যা বন্ধ নিয়ে দু দেশের প্রশাসনিক স্তরে একাধিক বৈঠক হয়েছে। সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে দু’দেশই সম্মত হয়েছে। কিন্তু তার পরেও সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে প্রাণহানির ঘটনা ঘটছে। সীমান্ত হত্যাকাণ্ড যেমন বাংলাদেশের জন্য দুঃখজনক, তেমনই ভারতের জন্য লজ্জাজনক।’ সীমান্ত হত্যা বন্ধ নিয়ে নয়াদিল্লির শীর্ষ কর্তাদের সঙ্গে নতুন করে আলোচনা করা হবে কিনা, সেই প্রশ্নের জবাব অবশ্য তিনি এড়িয়ে গিয়েছেন।

বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এদিন টুঙ্গিপাড়া এসেছিলেন বিদেশ মন্ত্রী। জাতির পিতার সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণের পরে সাংবাদিকদের মুখোমুখি হন মোমেন। রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে সমস্যার প্রসঙ্গে বিদেশ মন্ত্রী বলেন, ‘বিশ্বের সব দেশই রোহিঙ্গাদের নিজের দেশে ফেরানোর পক্ষে সওয়াল করেছে। জাতিসঙ্ঘে ইতিমধ্যে প্রস্তাবও পাশ হয়েছে। ফলে এবার রোহিঙ্গাদের ফেরত নেওয়ার জন্য মায়ানমারের উপরে চাপ সৃষ্টি হবে বলে আশা করছি। অতীতে অনেকবার রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেওয়ার কথা বললেও মায়ানমারের শাসকরা সেই কথা রাখেননি।’

গত কয়েক সপ্তাহে সীমান্তে বেশ কয়েকটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) জওয়ানদের গুলিতে একাধিক বাংলাদেশি প্রাণ হারিয়েছেন। বিশেষ করে সিলেট ও লালমনিরহাটের সীমান্ত এলাকায় বিএসএফের গুলি চালানোর ঘটনায় উত্তেজনার সৃষ্টি হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ