এজলাসে বসে বাংলাদেশের বিচার প্রক্রিয়া চাক্ষুস করলেন ভারতের প্রধান বিচারপতি

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশে এসে সেই দেশের বিচারপ্রক্রিয়া চাক্ষুস করলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। পাশাপাশি ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও তুলে ধরেন প্রধান বিচারপতি। তাঁর মতে, দুই দেশের বিচারবিভাগ ও সংস্কৃতি প্রায় একই।

এদিন সকাল ৯টা ২০ মিনিট নাগাদ বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে সঙ্গে নিয়ে প্রধান বিচারপতির এজলাসে আসেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। বিচারপতি চন্দ্রচূড়ের সঙ্গে ছিলেন বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি অনিরুদ্ধ বসুও। এজলাসে বসেই বিচার বিভাগের কাজকর্ম পর্যবেক্ষণ করেন বিচারপতি চন্দ্রচূড়। কার্য তালিকায় থাকা এক থেকে পাঁচ নম্বরে থাকা মামলাটি গ্রহণ করে আপিল বিভাগ। মামলার শুনানি প্রক্রিয়া পর্যবেক্ষণ করার পর ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় জানান, বিচার প্রক্রিয়ায় তিনি থাকলে, তিনিও এই একই রকম আদেশই দিতেন।

বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছেন, এদিনটি বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন। ভারতের প্রধান বিচারপতি ও দুই বিচারপতি উপস্থিতি খুবই সম্মানের। এই প্রথম এই তিন জন বিচারপতি বাংলাদেশে এলেন। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ফের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন ফকির। বাংলাদেশের আইনজীবীদের জন্য ভারতের বিচারবিভাগীয় প্রক্রিয়ায় প্রশিক্ষণের উদ্যোগ নেওয়ার প্রস্তাব দেন তিনি।

তিন ঘণ্টা পর্দায় রাজ করবে গুড্ডু-কালিন ভাইরা, সেন্সরে ৫০ শতাংশ যৌন দৃশ্য বাদ গেল ‘মির্জাপুর’-এর

রিয়েল ‘ধুরন্ধর’, পাকিস্তানে প্রকাশ্য রাস্তায় গুলিতে খুন জঙ্গি সংগঠন জইশের শীর্ষ নেতা

আসল তৃণমূল কারা? সিদ্ধান্ত নিতে গড়িমসি করায় নির্বাচন কমিশনকে ফের চিঠি ক্ষুব্ধ মমতার

অবৈধ টোটো-অটোর দাপটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট, নদিয়ায় চরম দুর্ভোগে নিত্যযাত্রীরা বিপাকে

বাড়ি ফেরা হল না, নিষিদ্ধ চিনা মাঞ্জা সুতোয় গলা কেটে ফালাফালা প্রাক্তন সেনাকর্মীর

জঙ্গি যোগে বন্দি তিহাড়ে, মুক্তি চেয়ে ট্রাম্পের দ্বারস্থ মার্কিন নাগরিকের পরিজন

উৎসবের মুখে স্বস্তি যোগ্য শিক্ষকদের, সুুপ্রিম নির্দেশে ৩১ মে পর্যন্ত চাকরি বহাল

মাগুরার আট বছরের শিশুর ধর্ষণ-হত্যা মামলায় দিদির শ্বশুরের মৃত্যুদণ্ড বহাল রাখল হাইকোর্ট

‘তৃণমূল আমলে ভুয়ো স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হয়েছিল,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

দিল্লিতে ফিরল নির্ভয়ার স্মৃতি, বাসের মধ্যে গণধর্ষণের শিকার নাবালিকা ছাত্রী

Nepal Flash Flood: ‘নিখোঁজদের উদ্ধারের আপ্রাণ চেষ্টা চলছে,’ জানালেন চিনের প্রেসিডেন্ট জিনপিং

নন্দীগ্রামবাসীদের জন্য বড় উপহার, আইটিআই তৈরির ঘোষণা শুভেন্দুর

হরমুজে প্রণালিতে ভয়াবহ অগ্নিকাণ্ড! জল মাইনে ধাক্কা সুপারট্যাঙ্কারের, কড়া হুঁশিয়ারি ইরানের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন