বাংলাদেশের ইতিহাসে বেনজির ঘটনা, মন্ত্রী হলেন মার্কিন গুপ্তচর সংস্থার এজেন্ট খলিলুর

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: পাতানো নির্বাচনে জিতে দেশের প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ‘হাওয়া ভবন’ খ্যাত তারেক রহমান। আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তাঁকে শপথবাক্য পাঠ করিয়েছেন শেখ হাসিনা জমানার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। সবচেয়ে বিস্ময়ের হল, স্বাধীন বাংলাদেশে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র এজেন্ট রজার রহমান ওরফে খলিলুর রহমান। একজন মার্কিন নাগরিক কিভাবে স্বাধীন বাংলাদেশের মন্ত্রী হলেন, সেই প্রশ্ন উঠেছে। বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই খলিলুরকে মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে। যাতে সেন্ট মার্টিন ও চট্টগ্রাম বন্দর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রির প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায়।’

শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যূতির পরেই মার্কিন গুপ্তচর সংস্থা সিআইএ’র এজেন্ট খলিলুর রহমানকে প্রথমে ‘বিশেষ দূত’ হিসাবে নিয়োগ করেছিলেন মোল্লা মুহাম্মদ ইউনূস। পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে বসানো হয়। গত মে মাসে সিআইএ এজেন্ট খলিলুরকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে সরানোর দাবি জানিয়েছিল বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ওই দাবি জানিয়ে বলেছিলেন, ‘তদারকি সরকারের প্রধান মোল্লা ইউনূসকে স্পষ্ট বলছি, একজন বিদেশি নাগরিককে আপনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। সেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে আপনি বিদায় করুন। হয় তিনি নিজে পদত্যাগ করবেন, না হলে আপনি তাকে বিদায় করবেন। এ দেশের নিরাপত্তাসংক্রান্ত কোনও জাতীয় দায়িত্ব বিদেশি কোনও নাগরিকের হাতে থাকতে পারে না। এই নাগরিক ষড়যন্ত্র করছে বাংলাদেশে একটি অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য। আমরা তা হতে দেব না।’

বিএনপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর একাংশের দাবি ছিল, ‘মানবিক করিডরের নামে মার্কিন যুক্তরাষ্ট্রকে সেন্ট মার্টিন তুলে দেওয়ার গোপন এজেন্ডা নিয়েই আমেরিকা থেকে দেশে ফিরেছেন খলিলুর রহমান। বেশিরভাগ সময়েই তিনি বারিধারায় মার্কিন দূতাবাসে কাটান। সেখানে জাঁকিয়ে অফিস খুলে বসেছেন। এই মুহুর্তে বাংলাদেশে সিআইএ’র কাজকর্ম দেখভালের পূর্ণ দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকার-উজ জামানকে সরানোর জন্য পাকিস্তানি দোসর দুই সেনা কর্তা লেফটেন্যান্ট জেনারেল ফইজুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানর মাধ্যম দু’দুবার সেনা অভ্যুত্থানের ব্যর্থ চেষ্টা চালিয়েছেন। শুধু তাই নয়, উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে বিশৃঙ্খলা তৈরির ষড়যন্ত্রও চালাচ্ছেন বলে ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন। আচমকাই সেই সিআইএ এজেন্টকে তারেক মন্ত্রী করায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

এদিন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪৯ জন। তাঁদের মধ্যে তিনজন টেকনোক্র্যাট কোটায় জায়গা পেয়েছেন। কারা মন্ত্রী ও প্রতিমন্ত্রী হলেন দেখে নিন-

পূর্ণমন্ত্রী

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আমির খসরু মাহমুদ চৌধুরী

সালাহউদ্দিন আহমদ

ইকবাল হাসান মাহমুদ

হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম)

আবু জাফর মো. জাহিদ হোসেন

আব্দুল আউয়াল মিন্টু

কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

মিজানুর রহমান মিনু

নিতাই রায় চৌধুরী

খন্দকার আব্দুল মুক্তাদির

আরিফুল হক চৌধুরী

জহির উদ্দিন স্বপন

আফরোজা খানম রিতা

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

আসাদুল হাবিব দুলু

মো. আসাদুজ্জামান

জাকারিয়া তাহের

দীপেন দেওয়ান

আ ন ম এহসানুল হক মিলন

সরদার মো. সাখাওয়াত হোসেন

ফকির মাহবুব আনাম

শেখ রবিউল আলম

খলিলুর রহমান

মোহাম্মদ আমিন উর রশীদ

প্রতিমন্ত্রী

এম রশিদুজ্জামান মিল্লাত

অনিন্দ্য ইসলাম অমিত

শরিফুল আলম

শামা ওবায়েদ ইসলাম

সুলতান সালাউদ্দিন টুকু

কায়সার কামাল

ফরহাদ হোসেন আজাদ

আমিনুল হক (টেকনোক্র্যাট)

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন

হাবিবুর রশিদ

রাজিব আহসান

আব্দুল বারী

মীর শাহে আলম

জুনায়েদ আব্দুর রহিম সাকি

ইশরাক হোসেন

ফারজানা শারমিন

শেখ ফরিদুল ইসলাম

ইয়াসের খান চৌধুরী

এম ইকবাল হোসেইন

এম এ মুহিত

আহম্মদ সোহেল মঞ্জুর

ববি হাজ্জাজ

আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম

নুরুল হক নুর

 

কিডনিতে পাথর হয়েছে বুঝবেন কীভাবে? এই উপসর্গগুলি একেবারেই অবহেলা নয়

বাড়িতে ইঁদুরের উপদ্রব? জেনে নিন রক্ষা পাওয়ার ৫টি অব্যর্থ ঘরোয়া কৌশল

ঘরে বসেই বুকিং, অনলাইনেই পেয়ে যাবেন ডুয়ার্সের জঙ্গল সাফারির টিকিট

বিমানবন্দরের মাটি ছুঁতেই বিকট শব্দে ফাটল টায়ার, বরাতজোরে রক্ষা ক্রু-সহ ৪১ সওয়ারির

২৫ দিনের মাথায় ইস্তফা, সাংবাদিক বৈঠকে কেঁদে ফেললেন কর্নাটকের মন্ত্রী

৩৩টি ছক্কা, ৪৪টি চার মেরে দিল্লি প্রিমিয়ার লিগে ঝড় তুললেন সাংসদ পাপ্পু যাদবের পুত্র সার্থক

বউদির সঙ্গে মাখোমাখো প্রেম, ধরা পড়তেই স্ত্রীর গলা কেটে খাটের তলায় লুকিয়ে রাখল স্বামী

ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা ছেলের, শোকে পাথর বাবা-মাও রেললাইনে প্রাণ দিলেন

‘হয় টুকরে গ্যাং থাকবে, নয় আমরা থাকব’, যাদবপুরে হুঁশিয়ারি শুভেন্দুর

সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ, রাত থেকে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, শনিতে শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

বিমানে চেপে অনুপ্রবেশ করেছিল মশা, জার্মানিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের