২৪ জেলায় বইছে শৈত্যপ্রবাহ, ৭ ডিগ্রি সেলসিয়াসে নামল সর্বনিম্ন তাপমাত্রা

Share:

নিজস্ব প্রতিনিধি:  বৃহস্পতিবার বাংলাদেশের একাধিক জেলায় বইছে শৈত্যপ্রবাহ। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ ডিগ্রি সেলসিয়াস। তবে হাওয়া অফিস জানিয়েছে বুধবারের তুলনায় বৃহস্পতিবার কিছু জায়গায় কমেছে শৈত্যপ্রবাহের দাপট। অন্যদিকে সামান্য বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রা। রাজধানী ঢাকার তাপমাত্রা বেড়েছে কিছুটা।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে আগামী বেশ কয়েকদিন শৈত্যপ্রবাহ চলবে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এই ঠান্ডা থাকবে। তাপমাত্রার কিছু হেরফের হতে পারে। শৈত্যপ্রবাহ বইছে রংপুর ও রাজশাহী বিভাগের সব জেলায়। গোপালগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ফেনী, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়াতেও বইছে শৈত্যপ্রবাহ।

রংপুর ও রাজশাহী বিভাগে জেলার সংখ্যা ১৬।  আজ ২৪ জেলায় শৈত্যপ্রবাহ বইছে। বুধবার বাংলাদেশের ৪৪ জেলায় শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছে।  এর মধ্যে নওগাঁর বদলগাছীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এটাই ছিল এই চলতি  শীতের মরশুমে সর্বনিম্ন তাপমাত্রা। বুধবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ৭ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেছেন, আরও কয়েক দিন চলতে পারে শৈত্যপ্রবাহ। ২৪ টি  জেলার সঙ্গেই আরও কয়েকটি জেলা যোগ হতে পারে।

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?