চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

খালেদাকে বিদেশে পাঠানো নিয়ে শিগগিরই সিদ্ধান্ত: আইন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: গুরুতর অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী খাকলেদা জিয়াকে চিকি‍ৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমোদন দেওয়া হবে কিনা তা নিয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন আইন ও বিচার মন্ত্রী আনিসুল হক। বিএনপিপন্থী আইনজীবীরা এ বিষয়ে যে আবেদন করেছেন, তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জেলে যান প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশে করোনা মহামারী শুরুর পরেই তাঁর পরিবারের আবেদনে সাড়া দিয়ে গত বছরের ২৫ মার্চ সাজা স্থগিত রেখে বিএনপি চেয়ারপার্সনকে সাময়িক মুক্তি দেওয়া হয়। শারীরিক অসুস্থতার কারণে গত ১৩ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁকে ফের ভর্তি করা হয়। পরের দিন তাঁকে হাসপাতালের সিসিইউতে স্থানান্তরিত করা হয়।  

খালেদার চিকি‍ৎসায় নিযুক্ত মেডিকেল বোর্ডের চিকি‍ৎসকরা জানিয়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা যথেষ্টই সঙ্কটজনক। ডায়াবেটিস, আর্থারাইটিস, ফুসফুস, কিডনি এবং চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।উন্নত চিকি‍ৎসার জন্য অবিলম্বে তাঁকে বিদেশে নিয়ে যাওয়া প্রয়োজন। বিএনপি চেয়ারপার্সনের পরিবারের পক্ষ থেকে বেশ কয়েকবার খালেদাকে বিদেশে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার জন্য সরকারের শীর্ষ মহলের কাছে আবেদন জানানো হয়েছে। যদিও সেই আবেদনে সাড়া দেয়নি সরকার। সম্প্রতি বিদেশ মন্ত্রী আবদুল এ কে মোমেনের সঙ্গে দেখা করে বাংলাদেশে  নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরাও খালেদার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ