চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

করোনার দোসর হয়ে তাণ্ডব চালাচ্ছে ডেঙ্গু, মৃতের সংখ্যা একশো ছাড়াল

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একা করোনাভাইরাসে রক্ষা নেই। দোসর হিসেবে হাজির হয়েছে ডেঙ্গু। গত কয়েকমাস ধরে ডেঙ্গুর প্রকোপ লাগামছাড়া হয়েছে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে আরও দু’জন লুটিয়ে পড়েছেন। এ নিয়ে চলতি বছরে মারণ জ্বরে প্রাণ হারালেন একশো জন। পাশাপাশি একই সময়ে গোটা দেশে আরও ১১৯ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার মধ্যে শুধুমাত্র দেশের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ জন। আর ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ জন।

চলতি বছর বর্ষা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই দেশে ডেঙ্গুর প্রকোপ ছড়াতে শুরু করে। জুলাই মাসে মারণ জ্বরে আক্রান্ত হন দুই হাজার ২৮৬ জন। অগস্ট মাসে এক লাফে তা বেড়ে দাঁড়ায় সাত হাজার ৯৮ জনে। সেপ্টেম্বরে আক্রান্ত হন সাত হাজার ৮৪১ জন। অক্টোবর মাসে সংখ্যাটি কিছুটা কমে দাঁড়ায় পাঁচ হাজার ৪৫৮ জনে। নভেম্বরে তিন হাজার ৫৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুর ছোবলে একশোজন মারা গিয়েছেন। তার মধ্যে জুলাইতে ১২ জন, অগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে সাতজন এবং ৭ ডিসেম্বর পর্যন্ত নয়জনের প্রাণহানি ঘটেছে। শীত পড়া সত্বেও ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা যেভাবে বেড়ে চলেছে তা অশনিসঙ্কেত বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় করোনার ছোবলে আরও পাঁচজন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশে করোনার বলি হলেন ২৮ হাজার ১০ জন। নতুন করে আরও ২৯১ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ লক্ষ ৭৮ হাজার ১১ জনে।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ