চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

রাজধানীর বিভিন্ন গির্জায় বড়দিনের শেষ মুহুর্তের প্রস্তুতি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। ঘড়ির কাঁটা রাত বারোটার ঘর ছোঁয়ার সঙ্গে সঙ্গেই শুরু হবে বড়দিনের উ‍ৎসব। যদিও আগামিকাল শনিবারই কার্যত দেশজুড়ে পালিত হবে বড়দিনের উ‍ৎসব। আর সেই উ‍ৎসবের জন্য রাজধানীর গির্জাগুলিতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। কাঁকরাইলের রমনা সেন্ট ম্যারিস ক্যাথিড্রাল থেকে তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানির গির্জা আলোকমালায় সেজে উঠেছে।

গোটা বিশ্বে করোনাভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রন তাণ্ডব চালাতে শুরু করেছে। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ভাইরাস থাবা বসিয়েছে দেশেও। ফলে উদ্বেগ বেড়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ঘরে বসেই এবারের বড়দিনের উ‍ৎসব পালন করার নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ সঠিকভাবে পালিত হয় কিনা, তা খতিয়ে দেখতে রাজধানীর বিভিন্ন গির্জা, রেস্তোরাঁ ও বিনোদনমূলক কেন্দ্রের উপরে বিশেষ নজরদারি চালাতে শুরু করেছে পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দারা।

মারণ ভাইরাসের সংক্রমণের কথা মাথায় রেখে সীমিত পরিসরে উ‍ৎসব পালনের জন্য খ্রিস্টান সম্প্রদায়কে নির্দেশও দিয়েছেন ধর্মীয় নেতারা। আগামিকাল বড়দিন হলেও বিভিন্ন গির্জা কর্তৃপক্ষ আজকেও বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। তেজগাঁওয়ের গির্জায় সন্ধ্যা সাতটায় প্রথম প্রার্থনার আয়োজন করা হয়েছিল। রাত দশটায় আরও একটি প্রার্থনা হবে। আর শনিবার সকাল সাতটা ও নয়টায় প্রার্থনার আয়োজন করা হচ্ছে। মোহাম্মদপুর গির্জায় আজ রাত নয়টায় প্রার্থনার আয়োজন করা হয়েছে।  অন্যান্যবার বড়দিন উপলক্ষে গির্জার বাইরে আনুষ্ঠানের আয়োজন করা হলেও এবার তা হচ্ছে না।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ