চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঢাকায় ভোট দিলেন সত্যজিৎ রায় ও গৌতম ঘোষের ছবির দুই নায়িকা

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। সাধারণ মানুষের পাশাপাশি ভোট দিতে কেন্দ্রগুলোতে হাজির হন বিনোদন জগতের পরিচিত অনেক তারকাও। দুপুরের দিকে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল ভোটকেন্দ্রে ভোেট দেন ঢালিউডের জনপ্রিয় তিন বোন-সুচন্দা, ববিতা ও চম্পা। গাড়ি থেকে নামার পর হাসিমুখে সাংবাদিক ও উপস্থিত ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ছবি তোলার জন্য পোজ দেন তারা। তাদের উপস্থিতিতে কেন্দ্রজুড়ে আলাদা উৎসাহ ও আগ্রহ দেখা যায়।

বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে এই তিন বোনই অত্যন্ত পরিচিত নাম। ববিতা আন্তর্জাতিকভাবে খ্যাতিমান অভিনেত্রী। তিনি কিংবদন্তি নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেন, যেখানে তার বিপরীতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অন্যদিকে চম্পা গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন। সুচন্দা অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনার সঙ্গেও দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং শিল্পী সংগঠনের বিভিন্ন কার্যক্রমেও ভূমিকা রেখেছেন।

ভোট দেওয়ার পর দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন তারা। এক সাক্ষাৎকারে ববিতা জানিয়েছিলেন, তিনি চান দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাক। দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে এবং দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে ওঠে-এটাই তাঁর প্রত্যাশা। পাশাপাশি শিল্প ও সংস্কৃতির সঙ্গে যুক্ত মানুষদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করার কথাও তিনি বলেন।এই তিন তারকার উপস্থিতি সাধারণ ভোটারদের মধ্যেও ইতিবাচক প্রভাব ফেলেছে। অনেক ভোটার তাঁদের দেখে অনুপ্রাণিত হয়েছেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়ার গুরুত্ব আরও ভালোভাবে উপলব্ধি করেছেন।

 

Published by:

Share Link:

More Releted News:

হায়দরাবাদ ছেড়ে মুম্বইয়ে ঘর বাঁধছেন আল্লু অর্জুন, হঠাৎ ঠিকানা বদল কেন?

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

দ্বিতীয়বার ‘মাম্মি’ হতে চলেছেন দীপিকা, অভিনেত্রীকে শুভেচ্ছায় ভরিয়ে দিলেন কিয়ারা-প্রিয়াঙ্কারা

মা হলেন শিভালি কা ওবেরয়, বিয়ের তিন বছর পরেই সুখবর শোনালেন ‘দৃশ্যম ২’ খ্যাত পরিচালক

সাই পল্লবীর ছবি ‘Ek Din’-এ দেখা গেল স্মৃতি হারানো! সত্যিই কী এমন অসুখ আছে?

মেয়ের জন্মের দেড় বছরের মাথায় ফের মা হতে চলেছেন দীপিকা, সোশ্যাল মিডিয়ায় পোস্ট তারকা দম্পতির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ