চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিনাজপুরের পার্বতীপুরে প্রত্নতাত্ত্বিক খননে বৌদ্ব বিহারের সন্ধান মিলল

নিজস্ব প্রতিনিধি, দিনাজপুর: নওগাঁর পাহাড়পুরের পরে এবার দিনাজপুর জেলার পার্বতীপুরে প্রত্নতাত্ত্বিক খোঁড়াখুঁড়ির সময়ে বৌদ্ধ বিহারের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন খননকারীরা। তবে কোনও রেডিও কার্বন ডেটিং ও পরিচিত প্রত্নবস্তুও না পাওয়ায় বৌদ্ধবিহারটি কবে স্থাপিত হয়েছিল, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না প্রত্নতত্ত্ববিদরা।  

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ও প্রত্নতত্ত্ব অধিদফতর ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব  বিভাগের অর্থানুকুল্যে গত কয়েক মাস ধরেই পার্বতীপুর জেলার হামিদপুর ইউনিয়নের ইসবপুর মৌজায় খোঁড়াখুঁড়ির কাজ চলছে। বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের  ১০ পড়ুয়ার পাশাপাশি মহাস্থানগড় থেকে আসা ৮ দক্ষ  ও ১২ স্থানীয় শ্রমিক খনন কাজে অংস নিয়েছেন। খোঁড়াখুঁড়িতে যে বৌদ্ধবিহারের ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে তার নকশা বাংলাদেশ ও ভারতের অধিকাংশ বৌদ্ধ স্থাপনা ও বিহারের চেয়ে কিছুটা ব্যতিক্রম। তবে বৌদ্ধ মন্দিরের অনেক বৈশিষ্টই লক্ষ্য করা গিয়েছে।

প্রত্নতাত্ত্বিক খননের কাজে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালন করা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক সোহাগ আলী  সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘সাধারণত বৌদ্ধবিহারগুলির আয়তন বর্গাকার হয়। চারিদিকের বাহুতে থাকে ভিক্ষু কক্ষ, ছোট মন্দির বা চৈত্য, মাঝখানে ফাঁকা বিহারঙ্গন। পার্বতীপুরে যে স্থাপত্যের নিদর্শন মিলেছে তার ভূমি নকশা পর্যালোচনা করে দেখা গিয়েছে, এর প্রত্যেক বাহু প্রায় ৩৬ মিটার বিশিষ্ট। কক্ষটির উত্তর দক্ষিণে ৫.১মিটার এবং পূর্ব-পশ্চিমে ৪.২ মিটার। কক্ষটির দেওয়াল প্রায় ১.২ মিটার চওড়া। পূর্ব দিকে রয়েছে প্রবেশ দ্বার, মাঝে ইটের ছোট টুকরো ও গুঁড়ো মিশ্রিত করে মজবুত মেঝে রয়েছে। মেঝের ওপর উত্তর পশ্চিম ও দক্ষিন পশ্চিম কোণে ইট নির্মিত দুটি ছোট প্লাটফর্ম রয়েছে। কক্ষের সামনে রয়েছে বর্গাকার কোর্টইয়ার্ড। এর প্রত্যেক বাহুর পরিমাণ ২২.৮ মিটার। খননকালে স্তুপ থেকে বিভিন্ন ধরনের বাঁকানো ইট, মৃৎপাত্র, বিভিন্ন মৃৎপাত্রের ভগ্নাংশ,বিশেষ স্লিপযুক্ত মৃৎপাত্রের ভগ্নাংশ, পাথরের টুকরো, টিসি বল, প্রাণীর হাড় পাওয়া গিয়েছে।’

Published by:

Share Link:

More Releted News:

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ