‘নির্বাচন নিয়ে জ্ঞান দিতে আসবেন না’, দিল্লিকে হুঁশিয়ারি ইউনূসের বিদেশ উপদেষ্টার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঢাকা-দিল্লির মধ্যে তিক্ততা ক্রমশই বাড়ছে। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচনে যাতে সব শ্রেণির-সব দলের অংশীদারিত্ব থাকে, সেই দাবি জানিয়েছিল ভারতের বিদেশ মন্ত্রক। বুধবার (১৭ ডিসেম্বর) দিল্লিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ মাহমুদুল্লাহকে তলব করে নিরপেক্ষ ও অবাধ নির্বাচনের ব্যবস্থা করার কথা জানিয়েছেন বিদেশ মন্ত্রকের আধিকারিক বি শ্যাম। আর তাতেই তেলেবেগুনে জ্বলে উঠেছে মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। সন্ধেয় সাংবাদিক বৈঠকে বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে অযাচিত জ্ঞান না দেওয়ার জন্য দিল্লিকে হুঁশিয়ারি দিয়েছেন তদারকি সরকারের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন। খানিকটা ক্ষুব্ধ কণ্ঠে তিনি বলেন, ‘বাংলাদেশে নির্বাচন কেমন হবে, সে বিষয়ে দিল্লির কোনও উপদেশের প্রয়োজন নেই। ওই উপদেশ গ্রহণযোগ্য নন।’

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনে যাতে মুক্তিযুদ্ধের সপক্ষের কোনও দল লড়তে না পেরে তা নিশ্চিত করেছে পাকিস্তান প্রেমী মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবের দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে। এছাড়াও জাসদ, জাতীয় পার্টি, গণতন্ত্রী পার্টি, ওয়ার্কাস পার্টি, সাম্যবাদী দল সহ মুক্তিযুদ্ধের সমর্থক দলগুলির ভোটে লড়ার উপরে অঘোষিত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের নির্দেশ মেনে মুক্তিযুদ্ধ বিরোধী জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি যাতে ক্ষমতা দখল করতে তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশকে নির্দেশ দিয়েছে।

তদারকি সরকারের প্রহসনমূলক নির্বাচন আয়োজন নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। পড়শি দেশ হিসাবে ভারতের বিদেশ মন্ত্রক অবাধ ও শান্তিপূর্ণ ভোটের জন্য আহ্বান জানিয়েছে। আর তাতেই গায়ে ফোস্কা পড়েছে পাকিস্তানপ্রেমী ই্উনূস সরকারের। এদিন সাংবাদিক বৈঠক ডেকে ভারতের বিরুদ্ধে বিদ্বেষের বিষ ঢেলে ইউনূসের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘গত ১৫ বছর ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রহসনমূলক নির্বাচন হয়েছে। তখন ভারতের সঙ্গে সরকারের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, কিন্তু সে সময় ভারত একটি শব্দও উচ্চারণ করেনি। এখন যখন আমরা একটি ভাল নির্বাচনের দিকে যাচ্ছি, তখন পরামর্শ দিচ্ছে। দিল্লিকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে আমাদের উপদেশের প্রয়োজন নেই। আমরা জানি কী করতে হবে। মানুষ ভোট দিতে পারবে এবং যাদের ভোট দেবে, তারাই নির্বাচিত হবে।”

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা