নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা সেতুতে অটো রিকশা নিয়ে ওঠে নদীতে ঝাঁপ চালকের

নিখোঁজ চালকের খোঁজে নদীতে ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

Share:

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: দেশের গর্ব পদ্মা সেতুতে মোটরবাইক ও অটো রিকশা চলাচলে জারি রয়েছে নিষেধাজ্ঞা। রবিবার গভীর রাতে নিরাপত্তা রক্ষীদের চোখ এড়িয়ে ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে সেতুতে উঠে নদীতে ঝাঁপ দিয়েছেন এক অটো রিকশা চালক। নিখোঁজ চালকের খোঁজে নদীতে ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি অভিযান। প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজ চালকের খোঁজ মেলেনি।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত দেড়টা নাগাদ মাওয়া প্রান্তের এক্সিট লেন (ভাঙ্গা প্রান্ত থেকে ঢাকা গামী লেন) দিয়ে দ্রুত গতিতে পদ্মা সেতুতে উঠে যান এক অটো রিকশা চালক। নিরাপত্তা রক্ষীদের চোখে বিষয়টি পড়তেই ওই অটো রিকশা চালককে পাকড়াও করতে ছুটে যান তারা। কিন্তু ততক্ষণে সেতুর ২১ নম্বর পিলারের কাছে পৌঁছে যান চালক। রিকশা থামিয়ে রেলিং বেয়ে উঠে নদীতে ঝাঁপ দেন। ওই ঘটনায় হতচকিত হয়ে পড়েন নিরাপত্তা রক্ষীরা। শোরগোল পড়ে যায়।

ঘটনার খবর পেয়েই ছুটে আসে দমকল কর্মী ও নৌ-পুলিশ। নদীতে ঝাঁপ দেওয়া চালকের খোষজে শুরু হয় তল্লাশি অভিযান। নামানো হয় ডুবুরি। কিন্তু ১২ ঘন্টা পেরিয়ে গেলেও নিখোঁজ অটো চালকের সন্ধান মেলেনি। কী কারণে ওই অটো রিকশা চালক এমন কাণ্ড ঘটালেন তা বুঝে উঠতে পারছেন না পুলিস আধিকারিকরা। তবে তাদের অনুমান, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা সেতুতে ওঠার কারণে গ্রেফতারের ভয়েই নদীতে ঝাঁপ দিয়েছেন ওই চালক। আর এই ঘটনা ফের একবার পদ্মা সেতুর নজরদারি নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

দিল্লিতে এবার রাবণের সঙ্গে জ্বালানো হবে আরশোলার কুশপুতুল, উদ্যোক্তা বিজেপি বিধায়ক

দামি বিউটি প্রোডাক্ট নয়, রান্নাঘরের কফিতেই ফিরবে ত্বকের জেল্লা

ইয়েমেনের প্রেসিডেন্টের প্রাসাদে এবার ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

বাজার থেকে কেনা মধু খাঁটি না ভেজাল? চিনে নিন ৬টি সহজ ঘরোয়া উপায়ে

বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে প্রথমবার, দুর্গাপুজোয় চালু বিশেষ বাস পরিষেবা

শনির নক্ষত্র বদলে অর্থপ্রাপ্তির যোগ! এবার ভাগ্য খুলছে ৪ রাশির

গুরু-কেতুর ধ্বজ যোগে টাকার বৃষ্টি? ৪ রাশির জাতকদের জীবনে আসছে বড় পরিবর্তন

জলের বোতলের দাম ২ টাকা বেশি নেওয়ায় রেস্তরাঁকে ১ লক্ষ টাকা জরিমানা

গান্ধিনগরে রংয়ের কারখানায় বয়লার বিস্ফোরণে ঝলসে মৃত্যু চার শ্রমিকের

পঞ্চমীর বিকেলে শহর থেকে জেলায় তুমুল বৃষ্টি, রাতে পণ্ড হবে ঠাকুর দেখা? যা জানাল হাওয়া অফিস

পুজোর আগেই তাণ্ডব মৌলবাদীদের, বাংলাদেশে ৩৪ মণ্ডপে হামলা-প্রতিমা ভাঙচুর

সন্তানের জন্য পুজোর জামা কিনতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল মায়ের

বন্ধ ঘর থেকে যুবতীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, পলাতক স্বামী

পঞ্চমীর দিন শহরে বেসরকারি ব্যাঙ্কের মহিলা কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধার! চাঞ্চল্য