চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কোরআন-কাণ্ডে গুনাহ কবুল দুইয়ের

আন্তর্জাতিক ডেস্ক: পুজোমণ্ডপে কোরআন রাখার কথা স্বীকার করলেন সৈকত মণ্ডল এবং রবিউল ইসলাম। আদালত সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেল জানিয়েছে, রংপুরের বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট দিলওয়ার হোসেনের এজলাসে দুই অভিযুক্ত তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন।আদালতের এক কর্তার বিবৃতি উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, ‘পুজোমণ্ডপে কোরআন রেখে আসার কথা স্বীকার করেছেন সৈকত মণ্ডল এবং রবিউল ইসলাম।’ সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আটক আরও পাঁচ তাদের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন।

উল্লেখ করা যেতে পারে, রবিবার সকালে চট্টগ্রামের ফিরিঙ্গি বাজার এলাকা থেকে বাংলাদেশ পুলিশ রীমন শীল নামে এক যুবককে গ্রেফতার করে। অভিযোগ, ঢাকার পল্লবীর বাসিন্দা সামিনুদ্দিন হত্যাকাণ্ডের নৃশংস একটি ভিডিয়ো ফেসবুকে পোস্ট করেন, ওই ভিডিয়োকে কেন্দ্র করে তেতে ওঠে বাংলাদেশ। ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে ঢাকা থেকে বাংলাদেশ পুলিশ এক অধ্যাপিকাকেও গ্রেফতার করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রবিবার বাংলাদেশে একটি সেতু উদ্বোধনে কোরআন-কাণ্ডের নিন্দা করে বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ নষ্টের চেষ্টা চলছে। একটি স্বার্থাণ্বেষী গোষ্ঠী বাংলাদেশের আর্থিক ও সার্বিক উন্নতি সহ্য করতে পারছে না। তাই, তারা পরিকল্পিতভাবেই সংখ্যালঘুদের টার্গেট করেছে। দেশবাসীকে এই স্বার্থাণ্বেষী গোষ্ঠী থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। চক্রান্তকারীদের উদ্দেশে তাঁর বার্তা যতই বাধা আসুক, দেশ সেই সব বাধাকে অতিক্রম করে এগিয়ে যাবে। উন্নতির গতি কেউ রোধ করতে পারবে না।

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ