চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সন্ধ্যার সময় রাস্তা দিয়ে ফিরছিলেন, সেই সময় তেড়ে এল ভিমরুলের দল। প্রাণ বাঁচতে সামনের পুকুরে ঝাঁপ দিয়েছিলেন বেশ কয়েকজন ব্যক্তি। ভিমরুলের কামড় থেকে বাঁচতে প্রাণটাই যে দিতে হবে তা ভুলেও ভাবেবনি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সেরাজুল ইসলাম (৬৫) নামের এক বৃদ্ধ। ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে বেঘোরে দিতে হল প্রাণ। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকাজুড়ে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সেরাজুল ইসলাম পাওয়ার টিলার মেশিনে চড়ে বাড়ি ফিরছিলেন। অন্যদিকে সেই সময়েই সময় একই রাস্তা দিয়ে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের কর্মচারী মোরসালিন ও শাহিন কাদের। ওই মুহূর্তে আচমকে তেড়ে আসে ভিমরুলের দল। তখনই ভয় পেয়ে পাশের একটি পুকুড়ে ঝাঁপ দেন সকলে। চিৎকার শুনে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন: পরিবেশ সুরক্ষায় বড় পদক্ষেপ, পণ্যে রিসাইকেলড উপাদান বাড়াচ্ছে Apple

হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সেরাজুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আরও  উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে । সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ভিমরুলের চাক অপসারণসহ প্রয়োজনীয় ব্যবস্থা  নেওয়ার দাবি জানিয়েছেন। 

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ