‘পিআর পদ্ধতিতে ভোট হবে না’, জামায়াত-এনসিপির দাবি খারিজ করল নির্বাচন কমিশন   

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় জেতা সহজ নয় বুঝতে পেরে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে ভোট নেওয়ার আবদার জানিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী তথা পাকিস্তানপন্থী দুই দল জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। ওই দুই দলের সঙ্গে সুর মিলিয়েছেন কট্টর মৌলবাদী হিসাবে পরিচিত আরও বেশ কয়েকটি ইসলামী দলের নেতারা। কিন্তু বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) পিআর পদ্ধতিতে ভোট নেওয়ার দাবি নস্যা‍ৎ করে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। তাঁর কথায়, ‘পিআর পদ্ধতিতে ভোট নেওয়ার কথা সংবিধানেও নেই, জনপ্রতিনিধিত্বমূলক আইনেও নেই। ফলে পিআর পদ্ধতিতে ভোট নেওয়ার প্রশ্নই উঠছে না।’

স্বাধীন বাংলাদেশে গত ৫৪ বছর ধরে প্রতিদ্বন্দ্বিতামূলক বা সরাসরি নির্বাচন হয়েছে। অর্থা‍ৎ সাধারন মানুষ ভোট দিয়েই তাদের প্রতিনিধিকে ইউনিয়ন পরিষদ থেকে সংসদে পাঠিয়েছেন। কিন্তু গত বছর ৫ অগস্ট সেনা অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পরেই সক্রিয় হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী জামায়াত ইসলামী-সহ ইসলামিক দলগুলি। পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের শেখানো বুলি আওড়ে আচমকাই প্রচলিত পদ্ধতির নির্বাচন বাতিল করে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব)পদ্ধতিতে ভোট নেওয়ার আবদার জুড়েছে। পিআর পদ্ধতিতে ভোট নেওয়া না হলে আগামী ফেব্রুয়ারি মাসে ভোট করতে দেওয়া হবে না বলে হুঙ্কারও ছেড়েছে।

পিআর পদ্ধতি কি?

পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি হল জাতীয় সংসদ নির্বাচনে কোনও আসনেই কোনও প্রার্থী দাঁড়াবেন না। ভোটাররা রাজনৈতিক দলগুলির প্রতীককে ভোট দেওয়া হবে। তিনশো আসনে প্রতিটি দলের ভোট যোগ করা হবে। তার পরে তা শতাংশের হিসাবে ফেলা হবে। সেই মতো প্রতিটি দলই নির্দিষ্ট সংখ্যক আসন পাবে। পরে ওই দল ঠিক করবে তাদের ভাগে পড়া আসনগুলি থেকে কারা সংসদে যাবেন। অর্থা‍ৎ সহজ কথায় হল, সুনামগঞ্জের মানুষ ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেবেন, আর পাকিস্তানে থাকা জামায়াত কিংবা এনসিপির কোনও নেতা সাংসদ হবেন।

জামায়াত ইসলামী-এনসিপি আবদার জানালেও পিআর পদ্ধতিতে ভোটের তীব্র বিরোধিতা করছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। প্রাক্তন শাসকদলের তরফে বলা হচ্ছে, মানুষের ভোটে নির্বাচিত হওয়ার কোনও সম্ভাবনা নেই বুঝতে পেরেই পিআর পদ্ধতিতে ভোট নেওয়ার পোঁ ধরেছে জামায়াত ইসলামী-বিএনপি। এদিন অবশ্য সরাসরি পিআর পদ্ধতিতে ভোট নেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন। তাঁর কথায় ‘জনপ্রতিনিধিত্বমূলক আইন (আরপিও) পরিবর্তন করে যদি এটা অন্য একটা দিয়ে দেওয়া হয় তাহলে আইন বদলাতে হবে। আমরা তো আইন বদলাতে পারি না। পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতি সংবিধানে নেই। এ পদ্ধতি আরওপিতে (জনপ্রতিনিধিত্ব আদেশ) নেই। আমাদের যে পদ্ধতি আছে সেখানে সে পদ্ধতিতে পিআর আরপিওতে নেই। আমরা আইন বদলাতে পারি না।’

 

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা