চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিনা অনুমতিতেই বদলে ফেলা হয় ইঞ্জিন, স্বীকারোক্তি লঞ্চ মালিকের

আন্তর্জাতিক ডেস্ক: লঞ্চ দুর্ঘটনায় উঠে এল ভয়াবহ তথ্য।

লঞ্চের মালিক জানিয়েছেন, গত অক্টোবরে নৌপরিবহন দফতরের অনুমতি ছাড়াই ইঞ্জিন বদলে ফেলা হয়েছিল। প্রশ্ন এখানেই। বিনা অনুমতিতে কী করে লঞ্চের মালিক ইঞ্জিন বদলে ফেললেন।

দমকল বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, ইঞ্জিন কক্ষেই আগুন লাগে। সেখানে কাজ করেন এমন কয়েকজন কর্মী জানিয়েছেন, মাঝে-মধ্যেই লঞ্চে ছোটোখাটো আগুন লাগে। লঞ্চকর্মীরা তা নিভিয়েও ফেলেন।  অভিযান-১০য়ের কয়েকজন জানিয়েছেন, ইঞ্জিন অস্বাভাবিক গরম হয়ে যাওয়ায় আগুন লেগে যায়। পরে তা মারাত্মক আকার ধারণ করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক লঞ্চমালিক জানিয়েছেন, বেশিরভাগ লঞ্চে ব্যবহার করা হয় পুরনো ইঞ্জিন। ইঞ্জিনগুলো মূলত সমুদ্রগামী জাহাজের জেনারেটর ইঞ্জিন। ইঞ্জিনে ত্রুটি দেখা দিলে তা সারিয়ে নেওয়া উচিত। সেই ত্রুটি সারিয়ে না ফেললে প্রচুর তাপমাত্রা উৎপন্ন হয়।

অভিশপ্ত লঞ্চের মালিক হামজালাল শেখ জানিয়েছেন, আগের ইঞ্জিনে ত্রুটি থাকায় সেই ইঞ্জিন বদলে ৭২০ অশ্বক্ষমতার দুটি ইঞ্জিন লাগানো হয়। নৌপরিহন অধিদফতরের সার্ভেয়ার মাহবুবুর রশিদ জানিয়েছেন, লঞ্চের কাঠামোগত পরিবর্তন বা ইঞ্জিন বদল করতে হলে অনুমতি নিতে হয়। কিন্তু অভিযান-১০য়ের ইঞ্জিন বদলের ক্ষেত্রে আগাম অনুমতি নেওয়া হয়নি। ফিটনেসের দেওয়া তথ্য অনুযায়ী, লঞ্চটিতে ২০টি অগ্নিনির্বাপণ থাকলেও একটিও কাজে লাগেনি। 

উল্লেখ্য, দেশের দক্ষিণ জনপদের জেলা বরগুনার ঝালকাঠি সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামের যাত্রীবাহী লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৪১ জনের দেহ উদ্ধার হয়েছে। প্রতিনিয়ত মৃত্যুর সংখ্যা বাড়ছে। দগ্ধ হয়েছেন প্রায় দুই শতাধিক যাত্রী। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। লঞ্চটিতে সহস্রাধিক যাত্রী ছিলেন।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ