দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আগামিকাল খালেদা জিয়ার জন্মদিনের নথি নিয়ে শুনানি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দীর্ঘদিন ধরেই জন্মদিন ভাঁড়ানোর অভিযোগ উঠেছে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে। এবার তাঁর জন্মদিন সংক্রান্ত বিভিন্ন নথি নিয়ে আগামিকাল বুধবার হাইকোর্টে শুনানি রয়েছে। যদিও বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, প্রাক্তন প্রধানমন্ত্রীর চরিত্রহননের জন্যই সরকারের পক্ষ থেকে চেষ্টা চালানো হচ্ছে। আদালতে বিষয়টি তুলে কার্যত বিরোধী দলীয় নেত্রীর সম্মানহানি করা হচ্ছে। তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এমন অভিযোগ নস্যা‍ৎ করে দিয়েছেন।

গত কয়েক বছর ধরে আচমকাই দেশের স্থপতি তথা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের দিনে জন্মদিন পালন করে আসছেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। দেশের শাসকদল আওয়ামি লিগের শীর্ষ নেতৃত্বের অভিযোগ, ‘জাতীয় শোকদিবসকে কলঙ্কিত করতেই এমন ন্যক্কারজনক কাণ্ড ঘটানো হয়েছে।’ খালেদার জন্মদিন  নিয়ে বিতর্ক গড়ায় আদালতে। হাইকোর্টের পক্ষ থেকে ১৫ অগস্ট যে খালেদা জিয়ার জন্মদিন তা প্রমাণে বিভিন্ন নথি দাখিলের নির্দেশ দেওয়া হয়। ৬০ দিনের মধ্যে দেশের পাঁচটি প্রতিষ্ঠানকে ওই নথি জমা দেওয়ার নির্দেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার  এ সংক্রান্ত নথি দাখিল করা হয়।  নথিগুলোর মধ্যে রয়েছে— খালেদা জিয়ার এসএসসি পরীক্ষার সনদ, জাতীয় পরিচয়পত্র, বৈবাহিক সনদ, পাসপোর্ট ও এভারকেয়ার হাসপাতালে ভর্তিসংক্রান্ত জন্মসনদ। পাশাপাশি ১৫ অগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছিল আদালত।  

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ