পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

Share:

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: পুজোর ছুটি কাটাতে গিয়ে যে পৃথিবী ছেড়েই চলে যেতে হবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারেননি ঢাকার বনশ্রীর বাসিন্দা আশিকুল। পরিবারের আট সদস্যকে নিয়ে কক্সবাজারের সমুদ্র সৈকত দেখতে গিয়েছিলেন। ডেরা বেঁধেছিলেন টুটটুপ রিসর্টে। শনিবার (১৭ অক্টোবর) সকালে রিসর্টের অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু হয়েছে আশিকুল ও পরিবারের পাঁচ সদস্যের। বাকিরা হলেন-ফারিয়া কবির (৩৩), নাফিস ইবতে হামিদ (২৪), পাঁচ বছর বয়সী ফাইজান, মিথিলা মেহজাবিন (২৩), লাইলা জাহান নাবিলা (২৪) ও মালিহা (২৮)। বাকি তিন সদস্য মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হয়ে হাসপাতাল;এ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

এদিন সকাল আটটার দিকে মেরিনড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকায় অবস্থিত টুপটুপ রিসর্টে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের পাশাপাশি আগুন নেভানোর কাজে হাত লাগান বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা। প্রায় তিন ঘন্টা চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কার্যত ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা রিসর্ট। দমকলের উপসহকারী পরিচালক মোরশেদ সাংবাদিকদের জানান, রিসর্টটিতে মোট ২৭ জন পর্যটক ছিলেন বলে জানা গিয়েছে। আগুন নেভানোর পরে মোট ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে একই পরিবারের ছয় সদস্য রয়েছেন। অগ্নিদগ্ধ অবস্থায় ছয়জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে দু’জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল মান্নান জানান, বিধ্বংসী অগ্নিকাণ্ডে হতাহতরা সবাই পর্যটক ছিলেন। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, রিসর্টের রান্নাঘরের উনোন থেকেই আগুনের সূত্রপাত। প্রকৃত কারণ অনুসন্ধানে এরই মধ্যে অতিরিক্ত জেলাশাসকের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার পরেই রিসর্টের কর্মী থেকে শুরু করে মালিকপক্ষের লোকজন পালিয়ে গিয়েছে। তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।

 

গা-ভর্তি সোনার গয়নায় সেজেছেন মা দুর্গা, রাত জেগে ১৫টি মণ্ডপের নিরাপত্তায় ‘নিদ্রাহীন’ পুলিশ

ইন্টারনেট ব্যবহার করা শিশুদের মৌলিক অধিকার, জানাল সুপ্রিম কোর্ট

বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১০ জন, অবৈধভাবেই চলছিল কক্সবাজারের অভিশপ্ত রিসর্টটি

হুথিদের হামলায় কাঁপছে সৌদি আরব! ২৪ অক্টোবর পর্যন্ত বিমান পরিষেবা বাতিল এয়ার ইন্ডিয়ার

সপ্তমীতে ভয়াবহ পথ দুর্ঘটনা! দুর্গাপুরে ট্রাকের চাকায় আটকে মৃত ২

অষ্টমীর ভোগ রাঁধেন বাড়ির পুরুষরা, দশমীতে মাকে নিবেদন পোড়ামাছ! মণ্ডল বাড়ির পুজোয় অভিনব রীতি

‘স্যার আমরা পৃথিবী ছাড়ছি’, স্ত্রীর জন্মদিনে সিইও-কে মেইল, গুরুগ্রামে ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ

চিকিৎসার নামে যৌন নির্যাতন! গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তরুণীর

পুজোর ছুটি কাটাতে গিয়ে রিসর্টের বিধ্বংসী অগ্নিকাণ্ডে ঝলসে মৃত্যু একই পরিবারের ৬ জনের

কক্সবাজারে রিসর্টে আগুন, ঘুমের মধ্যেই ঝলসে মৃত ৬ পর্যটক

কুপওয়ারাতে সেনার সঙ্গে গুলির লড়াই, নিকেশ দুই জঙ্গি

আইপিএলের আগে বড় ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সে, কোচের পদ ছাড়লেন মাহেলা জয়বর্ধনে

অভয়ার বিচারের দাবিতে ফের আন্দোলনের ডাক, সন্দীপ ঘোষের জামিনে ক্ষোভে ফুঁসছে চিকিৎসক মহল

নবরাত্রিতে অজয় দেবগণের বাড়িতে পড়ল হাতুরির ঘা, ভাঙা হল অবৈধ নির্মাণ