চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নিষেধাজ্ঞার পরেও মেঘনায় মিলছে না কাঙ্খিত ইলিশ, হতাশ জেলেরা

নিজস্ব প্রতিনিধি, ভোলা: দীর্ঘ ২২ দিন ধরে ইলিশ ধরার উপরে নিষেধাজ্ঞার কারণে বাড়িতেই হাত-পা গুটিয়ে বসেছিলেন ওঁরা। সোমবার রাতে সেই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পরেই আশায় বুক বেঁধেছিলেন, জালে উঠবে অসংখ্য রূপালি শস্য। কিন্তু সেই আশার বাড়া ভাতে ছাই পড়েছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ইলিশের অবাধ বিচরণক্ষেত্র হিসেবে পরিচিত ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে দলবেঁধে ইলিশ শিকারে গিয়ে হতাশ হয়েই ফিরতে হয়েছে জেলেদের। ফলে কপালে দুশ্চিন্তার ভাঁজ ক্রমশই গভীর হচ্ছে। পরিস্থিতি না বদলালে কিভাবে ধার-দেনা শোধ করবেন, তাই ভেবে পাচ্ছেন না ওঁরা। যদিও ভোলা জেলার ম‍ৎস্য আধিকারিক জামাল হোসাইন জেলেদের বক্তব্য মানতে রাজি নন। তাঁর কথায়, ‘সকাল থেকে আমি বেশ কয়েকটি ঘাটে গিয়েছি। মোটামুটি ভালই মাছ দেখেছি। যতদিন যাবে ততই ইলিশের পরিমাণ বাড়বে বলে আশা করছি।’

ইলিশ প্রজননের কারণে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ২২ দিন দেশের নদীতে ইলিশ ধরার ক্ষেত্রে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিল ম‍ৎস্য মন্ত্রণালয়। সোমবার রাতেই সেই নিষেধাজ্ঞা শিথিল হয়েছে। আর তার পরেই ইলিশ ধরতে নদীতে নেমে পড়েছেন বেশ কয়েক হাজার জেলে। গভীর রাত থেকে সকাল পর্যন্ত জাল ফেললেও উঠে আসেনি কাঙ্ক্ষিত ইলিশ। তুলাতুলির বাসিন্দা শিপন মাঝি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে হতাশ কণ্ঠে বলেন, ‘রাত সাড়ে ১২টার দিকে আমরা পাঁচজন মিলে নদীতে ইলিশ শিকারে গিয়েছিলাম। সকাল ৭টা পর্যন্ত নদীতে জাল ফেলে বড় সাইজের দুটি ও চারটি জাটকা পেয়েছি। সেগুলি বিক্রি করে তিন হাজার ৮০০ টাকা পেয়েছি। কিন্তু ট্রলারের তেল ও অন্যান্য বাবদ খরচ হয়েছে আড়াই হাজার টাকা।’

একই কথা শোনা গিয়েছে ছিডু মাজি ও আলাউদ্দিন মাজির গলায়। হতাশ কণ্ঠে দুজনেই বললেন, ‘২২ দিন নদীতে মাছ ধরতে না পেরে ধার-দেনা করে সংসার চালিয়েছি। সমিতির কিস্তিও দিতে পারিনি। ভেবেছিলাম নিষেধাজ্ঞা শেষ হলে নদীতে গিয়ে বড় বড় অনেক ইলিশ ধরতে পারব। কিন্তু তেমন মাছই তো পাচ্ছি না। নদীতে যদি ভালো মাছ না পাই তাহলে ধার-দেনা ও সমিতির কিস্তি পরিশোধ করব কিভাবে? সংসারই চালাব কী করে?’  

Published by:

Share Link:

More Releted News:

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ