দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা প্রথা উঠে যাবে, আশাবাদী বিদেশ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশভাগের পরেও এপার ও ওপার বাংলার মধ্যে সীমান্ত ছিল উন্মুক্ত। পাসপোর্ট, ভিসার কোনও বালাই ছিল না। ফলে ইচ্ছেখুশিমতো দুই বাংলার মধ্যে যাতায়াত করতেন। কিন্তু সেই সুখের দিন বেশি স্থায়ী হয়নি। কালচক্রে দুই দেশের মধ্যে সীমান্ত কড়াকড়ি চালু হয়েছে। সেই সঙ্গে চালু হয়েছে ভিসা প্রথা। ফলে অনেকেরই মনের কোনে একটা ক্ষোভ রয়েছে।

মঙ্গলবার অবশ্য মৈত্রী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আশার কথা শুনিয়েছেন বিদেশ মন্ত্রী একে আবদুল মোমেন। তাঁর কথায়, ‘গোটা দুনিয়ার কাছেই ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক এক দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। দু’দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হবে। বন্ধুভাবাপন্ন এসব দেশে চলাচল যখন উন্মুক্ত হবে, যেদিন আর কোনও ভিসা থাকবে না, সেদিকেই যেতে হবে।’

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী বলেন, ‘একাত্তরের মুক্তিযদ্ধে বাংলাদেশকে সাহায্য করেছিল ভারত। বিপন্ন মানুষকে রক্ষার চেষ্টা চালিয়েছিল। মুক্তিযুদ্ধ ছিল জনগণের যুদ্ধ। বঙ্গবন্ধুর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে সেই লড়াই চালিয়েছিলেন সাড়ে সাত কোটি বাংলাদেশি। একাত্তর সালে পুরো বিশ্বেই রাজনৈতিক জটিলতা ছিল। অপারেশন সার্চ লাইট ছিল, একটি টার্নিং পয়েন্ট।’

একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির ভূমিকার কথা উল্লেখ করে সংসদ সদস্য অ্যারোমা দত্ত বলেন, ‘ইন্দিরা গান্ধি না থাকলে, কত সাধারণ মানুষের প্রাণ অকালে ঝরে যেত, তা কল্পনাও করা যায় না।’

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন বিএনপি নেতা, আহত অধ্যক্ষসহ ৫

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ