দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুক্তিযুদ্ধে আশ্রয় নেয় পরিবার, কৃতজ্ঞতা জানাতে ত্রিপুরা সফর

আন্তর্জাতিক ডেস্ক: সেই রাতের কথা এখনও মনে আছে সিমিন হোসেনের।

সালটা ১৯৭১। রাতে শুরু হল পাক হার্মাদ সেনার অভিযান। একের পর এক লাশ পড়তে শুরু করেছে। রাস্তায় তাজা রক্তের স্রোত। দরকার ছিল নিরাপদ আশ্রয়ের।  

সেই ভয়াবহ রাতে বাবা তাজউদ্দিন আহমেদকে পরিবার-সহ ভারতে পাঠিয়ে দেয় আওয়ামী লিগ। পরিবার রইল বাংলাদেশে। পাক হার্মাদ বাহিনীর হামলা থেকে বাঁচতে তাজউদ্দিন-জায়া সায়িদা জোহরা বেগম চার কোলের সন্তানকে নিয়ে এক আশ্রয় শিবির থেকে অন্য আশ্রয় শিবিরে ওঠেন। কিন্তু এভাবে পালিয়ে বেশিদিন বাঁচা যাবে না বুঝতে পেরে সায়িদা জোহরা সীমান্ত পেরে আশ্রয় নেন ত্রিপুরা।

একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সিমিন হোসেন জানিয়েছেন, ‘তখন আমার বয়স মাত্র নয়। ঢাকা থেকে মা আমাদের ভাই-বোনকে নিয়ে লঞ্চে ওঠে। জল নেই, খাবার নেই। লঞ্চে যেতে যেতে জলতেষ্টা পেয়েছিল। পোঁটলায় থাকা মগ বের করি নদীর জল খেয়েছিলাম। পাঁচ মিনিট বাদে দেখি নদীতে লাশ। ভয় পেয়ে গিয়েছিলাম। জল খেতে গিয়ে গা গুলিয়ে উঠছিল।’

অবিভক্ত বাংলাদেশ থেকে ত্রিপুরায় আসার পথে কত বাধা অতিক্রম করতে হয়েছে, তার একাধিক বিবরণ দিয়েছেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর কন্যা। সর্বভারতীয় ওই বৈদ্যুতিন চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে তাজউদ্দিন কন্যা বলেন, ‘খোলা মাঠের মধ্য দিয়ে হাঁটছি। হঠাৎ ঘিরে ধরল রাজাকার বাহিনী। ভয় পেয়ে গিয়েছিলাম। মনে আছে, ওরা আমাদের কাছে দুটো পয়সা চেয়েছিল। ভীষণ গরিব তো। বলে, হাতে দুটো পয়সা পেলে ওরাই আমাদের বক্সানগর পর্যন্ত পৌঁছে দেবে।’

বক্সানগর পৌঁছে শুনি গুলি চলছে। দুদিন না খেয়ে কাটাতে হয়েছে। মনে হচ্ছিল, গুলি আর পাল্টাগুলিতেই আমরা মরে যাব। কোনওক্রমে সীমান্ত টপকে এপাড়ে চলে আসি। কয়েকদিন বাদে বক্সা পুলিশ স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে যোগাযোগ করলে উনি আমাদের দু-মুঠো ভাতের ব্যবস্থা করে দেন। অনেকদিন হল। ওনার নামটা মনে করতে পারছি না। সারাজীবন ওনার কাছে আমরা কতৃজ্ঞ থাকব।

ইতোমধ্যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। প্রথম প্রধানমন্ত্রী পদে আসীন হন তাজউদ্দিন। কিন্তু ত্রিপুরাকে ভুলতে পারেনি সিমিন হোসেন। ভুলবেনই বা কী করে। সে সময় মানুষগুলো পরিবারের পাশে না দাঁড়ালে তো জীবন অন্ধকারে হারিয়ে যেত।

তাই, দিল্লির একটি অনুষ্ঠানে যোগ দিয়ে দেশে ফেরার পথে ত্রিপুরা ঘুরে গেলেন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর কন্যা সিমিন হোসেন। 

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা বিএনপি নেতার, আহত অধ্যক্ষসহ ৫

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ